11:04 am, Thursday, 25 June 2026

আয়ারল্যান্ডকে ১৭৭ রানের লক্ষ্য দিল স্কটল্যান্ড

ডেস্ক রিপোর্ট : টি টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আয়ারল্যান্ডকে ১৭৭ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে স্কটল্যান্ড।

দিনের শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড অধিনায়ক রিচি বেরিংটন। ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় তারা। এবারের বিশ্বকাপে প্রথম অর্ধশতক হাঁকানো ব্যাটার জর্জ মুনসে ১ রান করে ফেরেন সাজঘরে। তবে মুনসের ফেরার পর দলের হাল ধরেন মাইকেল জোন্স ও ম্যাথিউ ক্রস। গড়েন ৫৯ রানের চোখ ধাঁধানো জুটি । ২৮ রান করে কার্টিস ক্যাম্ফারের বলে ক্যাচ আউট হন ক্রস।

ক্রসের ফেরার পর ম্যাচে আবারও আইরিশরা দেখায় ধৈর্যের প্রমাণ। দুই ব্যাটার মাইকেল জোন্স ও রিচি বেরিংটন খেলেন ৭৭ রানের ঝড়ো ইনিংস। ২৭ বলে ৩৭ রানের কার্যকরী ইনিংস খেলে ক্যাম্ফারের বলে আউট হন রিচি।

তবে একপাশ আগলে রেখে ব্যাট করতে থাকেন ওপেনার জোন্স। খেলেন ৪ ছয় ও ৬ চারের এক ঝড়ো ইনিংস। ৫৫ বলে দলের হয়ে সর্বোচ্চ ৮৬ রান করে জশ লিটলের বলে আউট হন তিনি। নির্ধারিত বিশ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলতে সক্ষম হয় স্কটল্যান্ড।

আইরিশদের হয়ে সর্বোচ্চ দুইটি উইকেট নেন কার্টিস ক্যাম্ফার।

Tag :
About Author Information

Sirajul Islam

হীড বাংলাদেশের উদ্যোগে ৭৫ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপবৃত্তি

আয়ারল্যান্ডকে ১৭৭ রানের লক্ষ্য দিল স্কটল্যান্ড

Update Time : 06:55:39 am, Wednesday, 19 October 2022