2:07 pm, Monday, 1 June 2026

সোনাক্ষীর ফোন হারালে যে কারণে সমস্যা হবে হুমার!

বিনেদান ডেস্ক : মহামারির সময়। ছবির শুটিং চলাকালীন লন্ডনে দু’সপ্তাহ গৃহবন্দি দশায় ছিলেন অভিনেত্রী হুমা কুরেশি এবং সোনাক্ষী সিন্‌হা। সঙ্গে ছিলেন ছবির অন্য দুই অভিনেতা জাহির ইকবাল এবং মহৎ রাঘবেন্দ্র। সেই সময় চার জন এমন অনেক মজার মূহুর্ত কাটিয়েছেন, যা তাঁদের সকলের ফোনে বন্দি হয়ে রয়েছে বলে জানান হুমা। ‘‘আমরা ওই সময় এমন জিনিস করতাম যার ছবি বা ভিডিয়ো কেউ দেখলে মুশকিল হয়ে যাবে’’ বলেও জানান অভিনেত্রী।

চলতি বছরের নভেম্বরের গোড়ায় মুক্তি পেতে চলেছে সত্রম রামানি পরিচালিত ‘ডবল এক্সএল’ ছবিটি। সেই ছবির প্রচারে ‘কপিল শর্মা শো’-এ অতিথি হিসাবে এসেছিলেন হুমা কুরেশি, সোনাক্ষী সিন্‌হা, জাহির ইকবাল, মহৎ রাঘবেন্দ্র-সহ পরিচালক সত্রমও। এই শোয়ে এসে নিজেদের বহু গোপন তথ্য ফাঁস করলেন অভিনেত্রী হুমা।

তিনি জানান, লন্ডনে থাকার সময় প্রথম দুই-তিন দিনের মধ্যে আমরা খুব ভাল বন্ধু হয়ে যাই। সিরিজ় দেখা থেকে শুরু করে গেম খেলা— প্রায় সবকিছুই একসঙ্গে করতাম। কোনও মজার ঘটনা ঘটলেই তা রেকর্ড করার জন্য সকলের হাতে ফোন চলে আসত। সোনাক্ষীর ফোনে তাঁর এমন অনেক ছবি রয়েছে, এমনকি সোনাক্ষীর সঙ্গেও তাঁর এমন ‘বিশেষ ছবি’ রয়েছে যা প্রকাশ্যে এলে সমস্যায় পড়বেন তিনি।

‘‘আমি খুব ভয়ে ভয়ে থাকি। সোনাক্ষীর ফোন যদি কোনও দিন হারিয়ে যায় তা হলে ফোনের সমস্ত ছবি, ভিডিয়ো হারিয়ে যাবে। কারও হাতে সেই ছবিগুলো পড়লে আমার যা সমস্যা হবে তা কল্পনাতীত’’ বললেন হুমা।

Tag :
About Author Information

Sirajul Islam

আদ্‌-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলায় স্বাস্থ্যমন্ত্রীর দুঃখ প্রকাশ

সোনাক্ষীর ফোন হারালে যে কারণে সমস্যা হবে হুমার!

Update Time : 08:05:00 am, Monday, 31 October 2022