6:36 am, Friday, 6 November 2026

বিজিবি-বিজিপির রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক শুরু

ডেস্ক রিপোট:বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) রিজিয়ন কমান্ডার পর্যায়ে কক্সবাজারের টেকনাফে দুই দিনব্যাপী বৈঠক শুরু হয়েছে।

আজ বুধবার (২৪ মে) সকালে দুদেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে সমুদ্রসৈকত-সংলগ্ন ‘সেন্ট্রাল রিসোর্ট’-এর সম্মেলনকক্ষে দুদেশের প্রতিনিধিদলের মধ্যে বৈঠক শুরু হয়। বৃহস্পতিবারও (২৫ মে) বৈঠক চলবে।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ জানান, বৈঠকে অংশ নিতে মিয়ানমারের সীমান্তরক্ষী ১ নম্বর বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ব্রিগেডিয়ার জেনারেল এইচটেট লুইনের নেতৃত্বে সেদেশের ১৬ প্রতিনিধি দল সকাল ৯টার দিকে শাহপরীর দ্বীপ জেটি ঘাটে পৌঁছায়। সেখান থেকে তারা সেন্ট্রাল রিসোর্টে বৈঠকে যোগ দেন। বাংলাদেশ থেকে কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাসম-উস সাকিবের নেতৃত্বে ১৫ জন প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।

তিনি আরও জানান, বৈঠকে দুই দেশের সম্পর্ক, মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধসহ সীমান্ত সংশ্লিষ্ট বিষয় অগ্রাধিকার পাবে।

গত বছরের জুনে মিয়ানমারের মংডুতে রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক হয়। এবার সেই বৈঠক টেকনাফে হচ্ছে। এ ছাড়া গত বছরের ৩০ অক্টোবর টেকনাফে ব্যাটালিয়ন পর্যায়ে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়েছিল।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বিজিবি-বিজিপির রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক শুরু

Update Time : 01:31:16 pm, Wednesday, 24 May 2023