4:19 pm, Wednesday, 13 May 2026

রাষ্ট্রপতি নির্বাচন : মঙ্গলবার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি

ডেস্ক রিপোর্ট :: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণাকে সামনে রেখে আগামীকাল মঙ্গলবার দুপুর দুইটার দিকে তাদের মধ্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।আজ সোমবার (২৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম আলম সাংবাদিকদের এ তথ্য জানান।তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আমরা সংসদ সচিবালয় থেকে সময় পেয়েছি। আগামীকাল দুপুর ২টায় স্পিকার মহোদয়ের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার সাক্ষাৎ করবেন। সাক্ষাতে বিস্তারিত আলোচনা আনতে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেব।
এর আগে রবিবার রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানিয়েছিলেন, রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সিইসির সাক্ষাতের জন্য নির্বাচন কমিশন সচিবালয় থেকে সংসদ সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করেছে। চলতি সপ্তাহের মধ্যে সাক্ষাৎ হতে পারে বলে তিনি জানিয়েছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

রাষ্ট্রপতি নির্বাচন : মঙ্গলবার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি

Update Time : 09:29:16 am, Monday, 23 January 2023