1:57 pm, Tuesday, 14 April 2026

দক্ষিণ ভারত নিয়ে আগ্রহ শেষ সাঈফের!

ডেস্ক রিপোর্ট :: শিগগিরই মুক্তি পেতে চলেছে পৌরাণিক কাহিনী অবলম্বনে নির্মিত ‘আদিপুরুষ’। দক্ষিণ ভারতীয় এ সিনেমায় রামের ভূমিকায় আছেন প্রভাস। আর প্রতিপক্ষ রাবণের পোশাক গায়ে তুলেছেন সাইফ আলী খান।

সব মিলিয়ে ভাবা হচ্ছিল, এই বলিউড অভিনেতার ব্যস্ততা এখন দক্ষিণেও বাড়বে। সেদিকেই গড়িয়েছিল অবস্থা। কিন্তু স্রেফ ‘না’ করে দিলেন এনটিআর জুনিয়রের সঙ্গে অভিনয়ের প্রস্তাব।

দীর্ঘ ক্যারিয়ারে নানান রূপে দেখা দেন সাইফ। বছর দুই আগে ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ ছবিতে হন খলনায়ক। ‘আদিপুরুষ’ ছবিতেও ভিলেন তিনি। এরপর ‘এনটিআর ৩০’-এ খলনায়ক হিসেবে ভাবা হয়েছিল। প্রথমে শোনা যায়, ছবিটি করছেন সাইফ। এখন খবর এল উল্টো।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, টিমের সঙ্গে মতদ্বৈততা বা এ ধরনের কিছু নয়, আপাতত দক্ষিণী ছবি নিয়ে তেমন আগ্রহী নন সাইফ। সেই কারণেই না বলেছেন।

কোরাতালা শিবার পরিচালনায় নির্মিতব্য ‘এনটিআর ৩০’ ছবিতে নায়িকা হচ্ছেন বলিউডের জাহ্নবী কাপুর।

ক্যারিয়ারের শুরুতে রোমান্টিক-কমেডিতে জোর ছিল সাইফ আলী খানের। পরে ওমকারা, ফ্যান্টম, বিক্রম ভেদাসহ নানান ধাঁচের কাজে দর্শক ও সমালোচকের প্রশংসা পান। ওটিটিতে বলিউডের অন্য যেকোনো তারকা থেকেও এগিয়ে তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজার জুরি উপজেলায় কৃষক কার্ড বিতরণের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

দক্ষিণ ভারত নিয়ে আগ্রহ শেষ সাঈফের!

Update Time : 07:16:07 am, Thursday, 6 April 2023