4:56 am, Wednesday, 4 November 2026

গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরাইল বিরোধী ঐক্য গড়ে তুলতে হবে- জননেতা অধ্যক্ষ আল্লামা জুবাইর

সালেহ আহমদ (স’লিপক): ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব জননেতা অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, গাজা ভূখণ্ডে দখলদার ইসরাইলের নৃশংসতা এখন মাত্রা ছাড়িয়ে গেছে। গোটা ফিলিস্তিন যেন এক বধ্যভূমি। ফিলিস্তিনিরা ভূমিপুত্র হয়েও আজ নিজ দেশে শরণার্থী। ইসরায়েলি মিত্র ইঙ্গ-মার্কিনরা ফিলিস্তিন দখলের মধ্য দিয়ে গোটা মধ্যপ্রাচ্যে দখলদারিত্ব প্রতিষ্ঠায় মরিয়া।

তিনি জাতিসংঘের নির্বাক ও নির্লিপ্ত ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে বলেন, এ মুহূর্তে বিশ্বের তাবৎ মুসলিম দেশসমূহের ইস্পাতকঠিন ঐক্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে এ জালিম ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে। অন্যথায় এ অপশক্তি মুসলিম জাহানের কেবলা ভূমি মক্কা-মদিনার দিকে আঙুল তুললে অবাক হওয়ার কিছুই থাকবে না।

মানববন্ধনে অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিতকল্পে সাত দফা প্রস্তাবনা পেশ করেন। প্রস্তাবনাগুলো হচ্ছে- (১) ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে প্রবল বিশ্বজনমত তৈরি করতে হবে। (২) যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় যে মোড়ল রাষ্ট্রগুলো ইসরায়েলকে অবৈধ মদদ দিচ্ছে, কূটনৈতিক আলোচনার মাধ্যমে তাদের এ অবস্থান থেকে সরিয়ে আনতে হবে। (৩) পক্ষান্তরে বিশ্বের শক্তিধর যে রাষ্ট্রগুলো ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে, তাদের সঙ্গে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি করতে হবে। (৪) এ প্রশ্নে মুসলিম উম্মাহর মধ্যে পারস্পরিক নিশ্চিত ঐক্য গড়ে তুলতে হবে। (৫) যুদ্ধরত ফিলিস্তিনিদের মধ্যে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার লক্ষ্যে আল ফাতাহ, হামাসসহ সকল পক্ষকে অভিন্ন সামরিক প্ল্যাটফর্মে এসে ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক জিহাদে অংশগ্রহণ করতে হবে। (৬) বিশ্ব মুসলিম উম্মাহকে ফিলিস্তিনের পক্ষে সর্বপ্রকার সামরিক সহযোগিতা নিয়ে পাশে দাঁড়াতে হবে। এবং (৭) এ সর্বাত্মক জিহাদে মহান আল্লাহর সাহায্য কামনা করতে হবে।

এছাড়া তিনি সম্প্রতি ভারত সরকার কর্তৃক পাসকৃত ওয়াকফ বিল ২০২৫-এর তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ আইন সংশোধনের মাধ্যমে ধর্মীয় সম্পত্তির ওপর অবাঞ্ছিত হস্তক্ষেপ করা হয়েছে। এটি মুসলমানদের পূর্বপুরুষদের জমি-সম্পত্তি কুক্ষিগত করার হীন ষড়যন্ত্র। এর মাধ্যমে ওয়াকফ বোর্ডের ক্ষমতা অনুচিতভাবে খর্ব হয়ে যাবে। ওয়াকফ বোর্ডে অমুসলিমদের সদস্য হওয়ার বিধান রেখে অবাঞ্ছিত হস্তক্ষেপের দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এ বিলটি চূড়ান্তভাবে অসাংবিধানিক। এর মাধ্যমে সংখ্যালঘু নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, মাননীয় সুপ্রিম কোর্ট এ বিষয়ে দায়েরকৃত মামলার শুনানি গ্রহণ করে ন্যায্য বিচার করবেন বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

বুধবার (৯ এপ্রিল) বিকেলে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে ইসরায়েল কর্তৃক গাজার মুসলমানদের ওপর নির্বিচারে হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ঢাকা প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব জননেতা অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর উপরোক্ত কথাগুলো বলেন।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি পীরে তরিকত আল্লামা মোশাররফ হোসেন হেলালীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম. ইব্রাহীম আখতারী, যুগ্ম মহাসচিব পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, যুগ্ম মহাসচিব মো. আমজাদ আলী লিটন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সচিব তরিকুল হাসান লিংকন, সহ-যুব সম্পাদক মো. আল আমিন দেওয়ান, পীরে তরিকত ছৈয়দ ফকির মুসলিম উদ্দীন আহমদ শাহ উলুভী আল-কাদেরী।

এসময় অন্যান্যদের মধ্যে মাওলানা আবুল কালাম আজাদ, আবদুল খালেক, রেজাউল করিম, খোরশেদ আলম প্রধানিয়া, মোহাম্মদ হানিফ, এস.এম. তারেক হোসাইন, ফরিদ আহমদ, আবু জাফর মোহাম্মদ হাবিব উল্লাহ, আবু নোমান, মোহাম্মদ বাছির মিয়া, ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক রাহাত হাসান রাব্বী, ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. সানি দেওয়ান, মুন্সিগঞ্জ জেলা ফ্রন্টের সাধারণ সম্পাদক মো. শাহিন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা ফ্রন্টের সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, নরসিংদী জেলা ফ্রন্টের সভাপতি এড. মো. রাসেল, দেলোয়ার হোসেন ফয়সাল, ছৈয়দ মুহাম্মদ আবু সাইয়িদ সাফিন, আলী আকবর প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

আখাউড়া-সিলেট রেলপথ: আতঙ্কের নাম লাউয়াছড়া: ৮মাসে ২০বার বিকল

গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরাইল বিরোধী ঐক্য গড়ে তুলতে হবে- জননেতা অধ্যক্ষ আল্লামা জুবাইর

Update Time : 11:11:31 am, Thursday, 10 April 2025