10:14 am, Friday, 17 April 2026

পিতা মাতার কবরের পাশে দাফন সম্পন্ন হলো সাবেক এমপি মো. আহাদ মিয়া

সৈয়দ ছায়েদ আহমদ :: মৌলভীবাজার মোস্তফাপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে পারিবারিক কবরস্থানে পিতা মাতার কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলে শ্রীমঙ্গলের মাটি ও মানুষের নেতা বিশিষ্ট রাজনীতিবিদ এবং দানশীল শ্রীমঙ্গল-কমলগঞ্জ ৪ আসনের জাতীয় পার্টির সাবেক এমপি ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. আহাদ মিয়া।
মঙ্গলবার বাদ আসর ১১নং মোস্তফাপুর ইউনিয়নের জগন্নাথপুর নিজ গ্রামে নিজ বাড়ীতে তৃতীয় জানাযার নামাজ শেষে তাকে দাফন করা হয়।
এর আগে প্রথম জানাযার নামাজ সকাল ১১ টার দিকে শ্রীমঙ্গল শহরের কলেজ রোডস্থ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং দ্বিতীয় নামাজ বাদ জোহর মৌলভীবাজার শাহ মোস্তফা শাহী ঈদগাহতে অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল জানাযা পুর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ ৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ এর সাবেক সভাপতি আলহাজ¦ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আতাউর রহমান লাল হাজী, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী মো: কামাল হোসেন, পৌর মেয়র মহসিন মিয়া মধুসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষকসহ বিভিন্ন পেশা লোকজন বক্তব্য রাখেন এবং জানাযায় অংশগ্রহণ করেন। এর আগে পৌর শহীদ মিনারে তাঁর মরদেহ কিছুক্ষণ রাখলে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়াও রাতে আহাদ মিয়ার মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মিজবাহুর রহমানসহ রাজনৈতিক দরের নেতৃবৃন্দ। সবাই মরহুম আহাদ মিয়ার কর্মময় জীবনের ভয়ুষী প্রসংশা করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য সোমবার ( ৮ নভেম্বর ) সকাল ১১টার সময় রাজধানীর ঢাকা বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

পিতা মাতার কবরের পাশে দাফন সম্পন্ন হলো সাবেক এমপি মো. আহাদ মিয়া

Update Time : 11:45:48 am, Tuesday, 9 November 2021