5:44 am, Friday, 22 May 2026

একটানা ক্ষমতায় রয়েছি বলে দেশের মানুষের ভাগ্য ফেরাতে পেরেছি : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটানা ক্ষমতায় রয়েছি বলে দেশের মানুষের ভাগ্য ফেরাতে পেরেছি। নিম্ন-মধ্যম আয়ের সবার প্রতি দৃষ্টি আছে আমাদের।

আজ সোমবার (১০ এপ্রিল) দুপুর ১টায় সুর্বন্তজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে বক্তব্য রাখার সময় এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আজকে গ্রাম এবং শহরের পার্থক্য অনেক কমে গেছে। এ দুটোর মধ্যে আরেকটি শহর গড়ে উঠেছে।

সরকারপ্রধান বলেন, আমাদের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি দেশের মানুষের ভাগ্য গড়ার জন্য। প্রতিটি গ্রামে নাগরিক সুবিধা নিশ্চিত করেছি।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার এসে কিছুই নাকি করেনি। এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের আমলে এবং বিএনপির আমলে কী কী উন্নয়ন হয়েছে তার তুলনামূলক চিত্র বর্ণনা করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

একটানা ক্ষমতায় রয়েছি বলে দেশের মানুষের ভাগ্য ফেরাতে পেরেছি : প্রধানমন্ত্রী

Update Time : 09:19:11 am, Monday, 10 April 2023