6:19 am, Wednesday, 22 April 2026

ফের নির্বাচনী মঞ্চে ফিরলেন এরদোয়ান

ডেস্ক রিপোর্ট : সুস্থ হয়ে ফের নির্বাচনী প্রচারণায় ফিরেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গত সপ্তাহে পেটের সংক্রমণে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

শনিবার (২৯ এপ্রিল) তুরস্কের পূর্বদিকের বন্দর শহর ইজমিরে একটি জনসভায় অংশ নেন এরদোয়ান। পূর্ণ প্রাণচঞ্চলতা ও উদ্যোম নিয়ে হাজার হাজার সমর্থকের উদ্দেশে এদিন ভাষণ দেন তিনি।

ইজমিরের ওই জনসভায় এরদোয়ানের সমর্থকরা তাকে পতাকা নেড়ে স্বাগতম জানান। প্রখর রোদের মধ্যে প্রেসিডেন্ট এরদোয়ানের জন্য কয়েক ঘণ্টা অপেক্ষা করেন তারা।

গত মঙ্গলবার (২৫ এপ্রিল) একটি লাইভ অনুষ্ঠানে সাক্ষাৎকার দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন এরদোয়ান। ওই সময় সাক্ষাৎকার অনুষ্ঠান শেষ না করেই চলে যেতে বাধ্য হন তিনি। এরপর টানা তিনদিন কোনো জনসভায় অংশ নিতে পারেননি ৬৯ বছর বয়সী এরদোয়ান।

কিন্তু গতকালের জনসভায় তার মধ্যে অসুস্থতার কোনো লক্ষণ দেখা যায়নি।

আগামী ১৪ মে তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২০ বছর ধরে ক্ষমতায় থাকা এরদোয়ানের জন্য এবারের নির্বাচনটি অন্যতম কঠিন পরীক্ষা হতে যাচ্ছে। তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য এক হয়েছে দেশটির সব বড় বিরোধীদলগুলো।

বন্দর নগরী ইজমিরের জনসভায় এরদোয়ান প্রায় ৪০ মিনিট কথা বলেন। কঠোর স্বরে তিনি বিরোধীদলগুলোর সমালোচনা করেন, জঙ্গিবাদের আশঙ্কার কথা বলেন। তিনি দাবি করেন, শুধুমাত্র তার নেতৃত্বেই তুরস্ক উন্নতি করতে পারবে।

অসুস্থ হয়ে পড়ায় নির্বাচনে এরদোয়ানের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু সুস্থ হয়ে ফিরেই আবারও নিজের পুরোনো রূপে আবির্ভূত হন তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

ফের নির্বাচনী মঞ্চে ফিরলেন এরদোয়ান

Update Time : 07:21:00 am, Sunday, 30 April 2023