1:58 am, Wednesday, 3 June 2026

ইমরান খান ও স্ত্রী বুশরাকে তলব করলো এনএবি

আন্তর্জাতিক ডেস্ক :: পিটিআই চেয়ারম্যান ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বেগমকে তলব করেছে পাকিস্তানের ন্যাশনাল একাউন্টেবিলিটি ব্যুরো বা এনএবি। আল-কাদির ট্রাস্ট মামলার তদন্তের স্বার্থে বৃহস্পতিবারই তাদের হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এনএবি টিমের দুই সদস্য ইমরান খানের জামান পার্কের বাসভবনে এই চিঠি দিয়ে গেছে। তবে ইমরান খান এতে সাড়া দেবেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ নিয়ে এক পিটিআই নেতার সঙ্গে কথা বলেছে ডন। তিনি জানিয়েছেন, এনএবি প্রসিডিংসে অংশ নেয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি খান। যদিও ইসলামাবাদ হাই কোর্ট থেকে তাকে যখন দুই সপ্তাহের জামিন দেয়া হয়েছিল তখন আদালত তাকে এনএবি তদন্তে সহায়তার নির্দেশ দিয়েছিল। আদালত বলে, যখনই এনএবি তাকে তলব করবে তাকে হাজির হতে হবে। নইলে তার জামিন বাতিল করা হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়।

তবে এক সূত্রের বরাত দিয়ে জিও টিভি জানিয়েছে, ইমরান খান হয়ত এনএবি তলবে সাড়া দেবেন না। তিনি তার বাসভবনেই থাকবেন এবং লিখিতভাবে তাদের প্রশ্নের উত্তর পাঠাবেন। ইমরানের আইনি দলের পরামর্শেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

দুর্নীতি মামলা সংক্রান্ত ২০ প্রশ্নের লিখিত জবাব পাঠিয়ে দেবেন তিনি।

এনএবি ইমরান খানকে এনসিএ তদন্ত এবং আল-কাদির বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সকল নথি নিয়ে আসার নির্দেশ দিয়েছে। যদি ইমরান খান তাদের নির্দেশ অমান্য করে তাহলে আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে দুর্নীতিবিরোধী সংস্থাটি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

পৃথিমপাশার হাসামপুর গ্রামে পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ট এলাকাবাসী- তদন্তে ইউএনও

ইমরান খান ও স্ত্রী বুশরাকে তলব করলো এনএবি

Update Time : 09:06:45 am, Thursday, 18 May 2023