8:47 pm, Tuesday, 21 April 2026

এ আর রহমানের কনসার্টে বৃষ্টির বাগড়া

ক্রীড়া ডেস্ক :: দুপুর থেকেই মিরপুরের আকাশে জমেছিল মেঘ। শঙ্কা ছিল বৃষ্টির। অবশেষে সেই শঙ্কাই সত্যি হলো। মিরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হওয়ার আগেই শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে স্থগিত আছে এ আর রহমানের কনসার্ট।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কনসার্টের মূল আকর্ষণ এ আর রহমানের গান শুরু না হতেই হানা দেয় বৃষ্টি। আজ (মঙ্গলবার) সোয়া ৬টা পর বৃষ্টি আসে। শুরুতে গুড়ি গুড়ি হলেও মুহূর্তে মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। বৃষ্টির মাত্রা বাড়তে থাকায় বন্ধ রাখা হয়েছে কনসার্ট।

মাঠে উপস্থিত দর্শকের কেউ কেউ দৌড়ে নিরাপদে আশ্রয় নিলেও ৫ ও ১০ হাজার টাকার টিকিটের দর্শকের অধিকাংশের বৃষ্টিতে ভিজতে হয়।

এই অনুষ্ঠানে অংশ নিতে ২৪০ জনের বহর নিয়ে এরই মধ্যে বাংলাদেশে এসেছেন এ আর রহমান। গতসোমবার শের-ই-বাংলা স্টেডিয়ামের অস্থায়ী মঞ্চে অনুশীলনও সেরে নেন এই প্রখ্যাত গায়ক। মঙ্গলবার বিকেলের পর এই কনসার্টে এ আর রহমান পারফর্ম শুরুর কথা ছিল। যেখানে ম্যারাথন এই পারফরম্যান্সে তিনি গাইবেন ৩৫টি গান। যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য মিরপুরে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা।

বিকেল ৪.১৫ থেকে অনুষ্ঠান চলবে রাত ১২টা পর্যন্ত। যেখানে স্থানীয়দের মধ্য থেকে গেয়েছেন মাইলস (হামিন আহমেদ) এবং মমতাজ। পুরো অনুষ্ঠান মাঠে দেখছে ১০ হাজার সমর্থক। নিউজ টোয়েন্টিফোর ও বিটিভির পর্দায় উপভোগ করতে পারছেন।

মূলত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বেশ বড়সড় উদ্যোগ হাতে নেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০২০ সালের মার্চ মাস হওয়ার কথা ছিল মুজিববর্ষ কনসার্ট। যেখানে ভারতের প্রখ্যাত সুরকার এ আর রহমানের থাকার কথা ছিল। করোনাভাইরাসের কারণে সেই অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হয় বিসিবি। এবার করোনার প্রকোপ কমায় ফের সেই কনসার্ট করার সিদ্ধান্ত নেয় তারা।

আজ মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে শুরু হয় এই কনসার্ট। বিকেল ৪.২০টায় জাতীয় সংগীতের মধ্য দয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। এরপর মঞ্চে গান পরিবেশন করে জনপ্রিয় ব্র‍্যান্ড মাইলস এবং কণ্ঠশিল্পী মতাজ। এই দুজনের গান পরিবেশনের পর মাগরিবের নামাজের বিরতি দেওয়া হয়।

এই বিরতির মাঝে সন্ধ্যা ৬.২০টায় শুরু হয় বৃষ্টি। এ জন্য বন্ধ আছে কনসার্ট। যে মাত্রায় বৃষ্টি শুরু হয়েছে। তাতে এ আর রহমানের মঞ্চে ওঠা নিয়েই তৈরি হয়েছে শঙ্কা। এমনকি প্রধানমন্ত্রীও এখনো অনুষ্ঠানে আসেননি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

এ আর রহমানের কনসার্টে বৃষ্টির বাগড়া

Update Time : 01:45:48 pm, Tuesday, 29 March 2022