ডেস্ক রিপোর্ট : প্রায়ই নিত্যদিনই শিরোনামে থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। কখনো তিনি বিতর্ককে পিছু করেন, কখনো আবার বিতর্ক যেন তার পিছু নেয়।
অভিনেত্রীর ‘ধাকড়’ বক্স অফিসে আশার আলো না দেখতে পারলেও থেমে থাকেননি তিনি। ‘তেজস’, ‘এমার্জেন্সি’র রিলিজ নিয়ে তিনি এখন ব্যস্ত সময় পার করছেন। এর মাঝেই প্রকাশ্যে এলো কঙ্গনা রানাউতের ‘চন্দ্রমুখী ২’ সিনেমার লুক।
২০২২ সালেই ফের দক্ষিণি ইন্ডাস্ট্রিতে কাজ করার ঘোষণা দিয়েছিলেন কঙ্গনা রানাউত। শোনা গিয়েছিল পি বাসুর ‘চন্দ্রমুখী ২’-এ মুখ্য ভূমিকায় অভিনয় করবেন তিনি। সেই সুপারহিট তামিল সিনেমার সিক্যুয়েলেই কঙ্গনাকে দেখা যাবে দুর্র্ধষ ভূমিকায়। যে ছবিতে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন দক্ষিণি অভিনেত্রী জ্যোতিকা।
পরে সেই ছবির হিন্দি রিমেকে বিদ্যা বালানের অভিনয়ও বেশ প্রশংসিত হয়। ২০২২ সালে তার হিন্দি সিক্যুয়েলে তাব্বুও নজর কাড়েন। এবার সেই সুপারহিট ‘চন্দ্রমুখী’র চরিত্রেই কঙ্গনা রানাউতকে দেখা যাবে।

নিজস্ব প্রতিবেদক 

























