5:03 am, Saturday, 2 May 2026

রাজনগরে বানের পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি:: মৌলভীবাজারের রাজনগরে বানের পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ সাদিক হোসেন হৃদয় (১৯) নামের যুবকের মৃতদেহ ৩৩ ঘটনা পর উদ্ধার করে রাজনগর ফায়ার সার্ভিস। শনিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৬ টার দিকে রাজনগর ফায়ার স্টেশনে কর্মীরা ময়নার দোকানের পাশে মনুনদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার বিকেলে বানের পানিতে প্রচুর মাছ ধরা পড়ছে এমন খবরে জেলার রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মেদেনীমহল গ্রামের শৌখিন মাছ শিকারি সোনাহর মিয়া তার ছেলে হৃদয়কে নিয়ে একই উপজেলার বন্যাকবলিত রাজনগর সদর ইউনিয়নের ময়নার দোকান নামক স্থানে মাছ ধরতে আসেন। পরে ওই স্থানে মাছ ধরা শুরু করে মধ্যরাত পর্যন্ত অবস্থান করেন । পরে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

Tag :
About Author Information

Sirajul Islam

আবারো আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধি রাশমিকা!

রাজনগরে বানের পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার

Update Time : 10:57:39 am, Saturday, 24 August 2024