8:13 pm, Tuesday, 21 April 2026

৩ মাসে কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্ট বেড়েছে ৩৩৬২টি

ডেস্ক রিপোর্ট : ব্যাংক হিসাবে (অ্যাকাউন্ট) কোটি টাকার বেশি জমা আছে, এমন গ্রাহকের সংখ্যা বাড়ছেই। চলতি বছরের মার্চ-জুন তিন মাসে এ ধরনের হিসাবের সংখ্যা বেড়েছে ৩ হাজার ৩৬২টি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন চিত্র তুলে ধরা হয়েছে।

তথ্য বলছে, জানুয়ারি-মার্চে ১ কোটি টাকার বেশি আমানতের ব্যাংক হিসাব ছিল ১ লাখ ১০ হাজার ১৯২টি। আর এসব ব্যাংক হিসাবে জমা ছিল ৬ লাখ ৯০ হাজার ৮৭৭ কোটি টাকা। চলতি ২০২৩ সালের জুন পর্যন্ত এমন ব্যাংক হিসাবের সংখ্যা রয়েছে ১ লাখ ১৩ হাজার ৫৫৪। আর এ সব হিসাবে মোট জমা আছে ৭ লাখ ৩১ হাজার ৩৩২ কোটি টাকা

অর্থাৎ ৩ মাসের ব্যবধানে কোটি টাকার ব্যাংক হিসাবের সংখ্যা বেড়েছে ৩ হাজার ৩৬২। একই সময়ে এসব হিসাবের বিপরীতে জমা টাকার পরিমাণ বেড়েছে ৪০ হাজার ৮৫৫ কোটি টাকা। দেশের ব্যাংকিং খাতের মোট আমানতের ৪৩ দশমিক ৩৬ শতাংশই জমা করেছেন কোটি টাকার হিসাবধারীরা।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানে দেখা যায়, ১৯৭৫ সালে কোটি টাকার ব্যাংক হিসাব ছিল মাত্র ৪৭টি, যা ২০১৫ সালে বেড়ে দাঁড়ায় ৫৭ হাজার ৫১৬টি। করোনা মহামারির শুরুতে—২০২০ সালের মার্চে এই সংখ্যা ছিল ৮২ হাজার ৬২৫, যা বর্তমানে ১ লাখ সাড়ে ১৩ হাজারে উন্নীত হয়েছে।

একেকটি হিসাব একেক জনের হলেও এসব হিসাবের মধ্যে একজনের একাধিক হিসাবও থাকতে পারে। আবার একেকটি প্রতিষ্ঠানের একাধিক হিসাবও থাকতে পারে। ফলে যতগুলো হিসাবে কোটি টাকার হিসাব দেখা যাচ্ছে, প্রকৃত কোটিপতির সংখ্যা আরও কম।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

৩ মাসে কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্ট বেড়েছে ৩৩৬২টি

Update Time : 09:08:22 am, Wednesday, 20 September 2023