3:51 am, Wednesday, 14 January 2026

ইসরায়েলের বিমানের জন্য সৌদির আকাশ উন্মুক্ত

আর্ন্তজাতিক ডেস্ক :: ইসরায়েলের সব ধরনের বিমানের জন্য নিজেদের আকাশ পথ খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সৌদির এ ঘোষণায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।

শুক্রবার বাইডেন ইসরায়েল থেকে সরাসরি সৌদি আরব সফরে যাবেন। তার আগে সৌদি কর্তৃপক্ষ এ ঘোষণা দিল।

সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকায় এত দিন দেশটির আকাশসীমা ব্যবহার করতে পারত না ইসরায়েল।

সৌদির বিমান কর্তৃপক্ষ এক টুইট বার্তায় বলেছে, উড্ডয়নে কর্তৃপক্ষের আবশ্যিক শর্তাবলি পূরণ করে—এমন সব বিমানের জন্য সৌদি আরবের আকাশসীমা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

প্রেসিডেন্ট বাইডেন এই সিদ্ধান্তের প্রশংসা করে এক বিবৃতিতে জানিয়েছেন, এই সিদ্ধান্ত সৌদি আরবের সঙ্গে অনেক মাস ধরে প্রেসিডেন্টের অবিচল ও নীতিগত কূটনীতির ফল, যা আজ তার সফরে চূড়ান্ত পরিণতি পেল।

Tag :
About Author Information

Sirajul Islam

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পাবনার তানভীর

ইসরায়েলের বিমানের জন্য সৌদির আকাশ উন্মুক্ত

Update Time : 02:04:53 pm, Friday, 15 July 2022