1:05 am, Monday, 15 June 2026

জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভিজিটরের মৃত্যু

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ীতে নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে কবিতা কলিতা (৬০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। ঘটনাটি মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ৯ টায় উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের হরিরামপুর গ্রামে ঘটেছে।

জানা যায়, পশ্চিম জুড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সাবেক ভিজিটর (অবঃ) কবিতা কলিতা হরিরামপুর গ্রামে পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে ছোট ভাই পার্থ কলিতার বাড়ীতে বাস করতেন। ঘটনার সময় তিনি একটি মেশিনে কাজ করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

জেলার রাজনগর উপজেলার বাসিন্দা কবিতা চাকরীর সুবাধে দীর্ঘদিন থেকে জুড়ীতে বসবাস করছেন। তার স্বামী আগেই মারা যান। এক ছেলে প্রবাসে থাকে। আরেক ছেলে কৃষি বিভাগে কর্মরত। প্রসব সহযোগী হিসেবে তিনি এলাকায় খ্যাতি অর্জন করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

শ্রীমঙ্গলে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভিজিটরের মৃত্যু

Update Time : 08:49:45 am, Tuesday, 19 July 2022