8:08 pm, Monday, 27 July 2026

প্রযোজক সমিতির নির্বাচনে ডিপজল-সেলিম

বিনোদন ডেস্ক : ২১ মে অনুষ্ঠিত হবে প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে অংশ নেবেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান ও সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল।

নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে সময় সংবাদকে ডিপজল বলেন, ‘আমরা একের পর এক সিনেমা নির্মাণ করি। কিন্তু যারা সিনেমা বানাচ্ছেন না, তারাই এই চেয়ারের জন্য নির্বাচন করেন। সে জন্য এবার নির্বাচনে অংশ নিচ্ছি।’

এদিকে সেলিম খান বলেন, ‘প্রযোজকরা বাঁচলেই চলচ্চিত্র শিল্পের উন্নয়ন হবে। আমরা প্রযোজকদের বাঁচানোর জন্যই প্যানেল গঠন করলাম। আমার সঙ্গে ডিপজল ভাই আছেন। আশা করি, আমরা উন্নয়নের জন্য কাজ করে যেতে পারব।’

উল্লেখ্য, গত বছরের মার্চ থেকে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি নেতৃত্বশূন্য। সমিতির প্রশাসক হিসেবে দায়িত্বে আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব নুরুল হক। প্রযোজকের হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন প্রশাসক। আগামী ২১ মে এফডিসিতে এ নির্বাচন হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

প্রযোজক সমিতির নির্বাচনে ডিপজল-সেলিম

Update Time : 07:19:08 am, Thursday, 24 March 2022