12:13 am, Tuesday, 28 July 2026

নির্বাচনে সীমাবদ্ধ না রেখে গণতন্ত্রকে ছড়িয়ে দিতে হবে: রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক: গণতন্ত্রকে কেবল নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রতিনিয়ত চর্চার মাধ্যমে ছড়িয়ে দিতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।‌ বুধবার বঙ্গভবনে নির্বাচন কমিশন গঠন বিষয়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সঙ্গে আলোচনাকালে তিনি এ কথা বলেন।

দলটির চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় অংশ নেয়।  প্রতিনিধি দলকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন যাতে গঠন করা যায় সে জন্য রাজনৈতিক দলগুলোর সুচিন্তিত মতামত খুবই গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের স্বার্থে রাজনীতিতে আর্থিক বিষয়কে প্রাধান্য না দিয়ে নেতাকর্মীদের ত্যাগ-তিতিক্ষা এবং দলের নীতি-আদর্শকে মূল্যায়ন করতে হবে। গণতন্ত্রকে কেবল নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রতিনিয়ত চর্চার মাধ্যমে ছড়িয়ে দিতে হবে।

এ ব্যাপারে জনগণকে উদ্বুদ্ধ করতে রাজনৈতিক দলগুলোকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। বিএনএফের প্রতিনিধিদল নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়ার জন্য রাষ্ট্রপতিকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। মতবিনিময়কালে তারা তিন দফা প্রস্তাব উপস্থাপন করেন। তারা সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন এবং সংবিধানের ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব দেন।

Tag :
About Author Information

Sirajul Islam

নির্বাচনে সীমাবদ্ধ না রেখে গণতন্ত্রকে ছড়িয়ে দিতে হবে: রাষ্ট্রপতি

Update Time : 05:16:20 pm, Wednesday, 29 December 2021