12:16 am, Wednesday, 13 May 2026

বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

আন্তর্জাতিক ডেস্ক :: করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশ থেকে ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতি থেকে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

বিবৃতিতে বলা হয়, গত ১৪ দিনে বাংলাদেশে অবস্থান করেছে বা বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করেছে এমন ভ্রমণকারীদের ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে। এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন স্বাস্থ্যমন্ত্রী।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, বাংলাদেশ ও ভারতে করোনা সংক্রমণের পরিস্থিতির অবনতি হওয়ায় এই পদক্ষেপ নেয়া হয়েছে। এর আগে যুক্তরাজ্য এবং ওমানে বাংলাদেশ থেকে ভ্রমণকারীদের নিজ নিজ দেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে।

এরআগে রবিবার ভারত থেকে ভ্রমণকারীদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। পরদিনই সেদেশে করোনাভাইরাসের ভারতীয় ধরনটির উপস্থিতি সনাক্ত করা হয় দুজনের দেহে যারা সম্প্রতি ভারত থেকে ফিরেছেন।

গত বছর করোনাভাইরাস সংক্রমণের প্রথম ঢেউ চলার সময়েও বাংলাদেশ থেকে ভ্রমকারীদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিলো। এছাড়া এ মাসেই যুক্তরাজ্য এবং ওমান বাংলাদেশ থেকে ভ্রমণকারীদের নিজ নিজ দেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার একজন মানবিক, দূরদর্শী ও কর্মঠ প্রশাসকের বিদায়

বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

Update Time : 11:57:57 am, Thursday, 29 April 2021