7:40 am, Thursday, 18 June 2026

বিয়ে তো করবোই কেয়া পায়েল

অনলাইন ডেস্ক: তারকাদের প্রেম-বিয়ে নিয়ে বরাবরই দারুণ আগ্রহী ভক্ত-অনুরাগীরা। তারা জানতে চান প্রিয় তারকার প্রিয় মানুষটি সম্পর্কে, ব্যক্তি জীবনে তার সঙ্গী সম্পর্কে। তারকাদের বিচ্ছেদে যেমন তারা কষ্ট পান তেমনি তারকাদের ঘর বাঁধার খবরেও হন আনন্দিত। ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী কেয়া পায়েল কি প্রেম করছেন? এমন প্রশ্নের মুখোমুখি তাকে মাঝে-মধ্যে হতে হয়। যদিও তার সম্পর্ক নিয়ে মিডিয়া পাড়ায় তেমন গুঞ্জন ওঠেনি এখন অবধি। তারপরও তার মুখ থেকে প্রেমের বিষয়ে শুনতে চাওয়া হলে কেয়া পায়েল বলেন, ক্যারিয়ার অল্প ক’দিনের। তাই এখনো বড় কোনো গুঞ্জনের শিকার হইনি। আমি অনেক বুঝেশুনে চলার চেষ্টা করি।

প্রেমের ব্যাপারটা এখনো জানি না। বিয়ের পরিকল্পনা বিষয়ে কেয়া বলেন, বিয়ে তো করবোই। কিন্তু আরো পরে। মাত্র তো ক্যারিয়ারটা শুরু করেছি। আরো ৪-৫ বছর লাগবে। এখন কাজেই মনোযোগ দিতে চাই। পড়াশোনা শেষ হোক। তারপর যখন মনে হবে এখন জীবনে আমার কাউকে প্রয়োজন তখন হয়তো বিয়ে করবো। ২০১৭ সালে বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন কেয়া পায়েল। টিভি নাটকের বাইরে নায়িকা হয়েছেন সিনেমার। বর্তমানে একক নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন, ঈদে আসছে তার বেশকিছু নাটক।

Tag :
About Author Information

Sirajul Islam

শত শত নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে মোসারফ

বিয়ে তো করবোই কেয়া পায়েল

Update Time : 03:28:38 pm, Thursday, 22 April 2021