3:52 am, Sunday, 7 June 2026

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

ডেস্ক রিপোর্ট : চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এবার মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী বড় এই পাবলিক পরীক্ষায় অংশ নিচ্ছেন।

রোববার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে সারাদেশের কেন্দ্রগুলোতে একযোগে এই পরীক্ষা শুরু হয়। নয় বোর্ডের অধীনে এসএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র; এসএসসি ভোকেশনালে বাংলা-২ এবং মাদ্রাসা বোর্ডের অধীনে কুরআন মজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা শুরু হয়েছে। নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই হলে ঢুকতে হয়েছে পরীক্ষার্থীদের।

এবার সব বিষয়েই পরীক্ষা নেওয়া হবে। রুটিন অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে সৃজনশীল ও নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে আগের মতোই।

জানা গেছে, এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়েছে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। গতবারের চেয়ে এবার ৫০ হাজার ২৯৫ জন পরীক্ষার্থী বেশি। ৩ হাজার ৮১০টি কেন্দ্রে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীদের মধ্যে ১৬ লাখ ৪৯ হাজার ২৭৫ জন সাধারণ শিক্ষা বোর্ড, ২ লাখ ৯৫ হাজার ১২১ জন মাদরাসা শিক্ষা বোর্ড ও ১ লাখ ২৭ হাজার ৭৬৭ জন কারিগরি শিক্ষা বোর্ডের।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এবারও সংশোধিত ও পুনর্বিন্যাস করা পাঠ্যসূচিতে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে, পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে হবে পরীক্ষা।

গতবার এসএসসি ও সমমানে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২১ হাজার। এ বছর প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ২০৭টি এবং কেন্দ্র বেড়েছে ২০টি। আর এবার মোট কেন্দ্র ৩ হাজার ৮১০টি এবং মোট প্রতিষ্ঠান ২৯ হাজার ৭৯৮টি।

গত ২০ ফেব্রুয়ারি চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার রুটিন প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে অনুষ্ঠিতব্য এই পাবলিক পরীক্ষাকে কেন্দ্র করে মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী গত ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রয়েছে।

এবার প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর অবস্থানে শিক্ষা মন্ত্রণালয়। সেই সঙ্গে শিক্ষা ও পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়ার সঙ্গে যুক্ত আছে আরও তিনটি মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসন। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয় থেকে আলাদা কন্ট্রোল রুম খোলা হয়েছে।

কোন বিভাগে কত পরীক্ষার্থী
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবার ১৬ লাখ ৪৯ হাজার ২৭৫ জন পরীক্ষার্থী। ছাত্র ৭ লাখ ৭৯ হাজার ৮৭০ জন এবং ছাত্রী ৮ লাখ ৬৯ হাজার ৪০৫ জন। অর্থাৎ সাধারণ শিক্ষাবোর্ডে ছাত্রদের তুলনায় ৮৯ হাজার ৫৩৫ জন ছাত্রী বেশি অংশ নিচ্ছে।

দাখিলে বা মাদ্রাসা শিক্ষাবোর্ডে ২ লাখ ৯৫ হাজার ১২১ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ১ লাখ ৪৩ হাজার ৯৯৩ জন এবং ছাত্রী ১ লাখ ৫১ হাজার ১২৮ জন। এখানেও ছাত্রীরা এগিয়ে ৭ হাজার ১৩৫ জন।

এই দুই বোর্ডের হিসাব মেয়েদের মাধ্যমিক শিক্ষায় অগ্রগতির জানান দিলেও উল্টো চিত্র কারিগরি শিক্ষায়। এসএসসি/দাখিলে (ভোকেশনাল) মোট ১ লাখ ২৭ হাজার ৭৬৭ জন শিক্ষার্থীর মধ্যে ৯৭ হাজার ৩৩৪ জন ছাত্র পরীক্ষায় অংশ নিচ্ছে, সেখানে ছাত্রী সংখ্যা মাত্র ৩০ হাজার ৪৩৩ জন।

নয়টি শিক্ষাবোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি ১ লাখ ৪১ হাজার ৩৩৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এরপর রাজশাহী বোর্ডে ৯১ হাজার ৫৫৭ জন, দিনাজপুর বোর্ডে ৮৯ হাজার ৯১৯ জন, কুমিল্লা বোর্ডে ৫৮ হাজার ৯৮৭ জন, ময়মনসিংহ বোর্ডে ৪২ হাজার ২৪ জন, যশোর বোর্ডে ৩৯ হাজার ৩৮৫ জন, চট্টগ্রাম বোর্ডে ৩৪ হাজার ২০ জন, বরিশাল বোর্ডে ২৪ হাজার ১৫৬ জন এবং সিলেট বোর্ডে সবচেয়ে কম ২৩ হাজার ১৯২ জন শিক্ষার্থী।

এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৩৭ হাজার ৩২০ জন পরীক্ষার্থী বেড়েছে। নয়টি শিক্ষাবোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে মোট ৫ লাখ ৪৪ হাজার ৫৭৪ জন, মানবিক বিভাগ থেকে ৮ লাখ ২৩ হাজার ৮৮৫ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ২ লাখ ৮০ হাজার ৮১৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

মোট ৩ হাজার ৮১০ কেন্দ্রে এবারের পরীক্ষা হচ্ছে। গতবারের চেয়ে এবার কেন্দ্র বেড়েছে ২০টি। এবার ২৯ হাজার ৭৯৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা বসছে। গতবারের তুলনায় শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে ২০৭টি।

এবছর দেশের বাইরে আটটি কেন্দ্র হচ্ছে এসএসসি ও সমানের পরীক্ষা। এসব কেন্দ্রের মধ্যে জেদ্দায় পরীক্ষায় অংশ নেবে ৮৯ জন, রিয়াদে ৫১ জন, ত্রিপলিতে ৪ জন, দোহায় ৭৭ জন, আবুধাবীতে ৪১ জন, দুবাইতে ২৭ জন, বাহরাইনে ৬৫ জন, সাহামে (ওমান) ২০ জন।

মানতে হবে যেসব নির্দেশনা
সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে শিক্ষার্থীদের কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো হলো- পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে। কোনো ধরণের মোবাইল বা ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না। পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাহারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

Update Time : 05:30:27 am, Sunday, 30 April 2023