4:41 am, Saturday, 16 May 2026

রুতুরাজের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন মারাঠি নায়িকা সায়লি

 ডেস্ক রিপোর্ট : ক্রিকেটারদের সঙ্গে অভিনেত্রীদের প্রেম কোনও নতুন ঘটনা নয়। তা সে পতৌদির সঙ্গে শর্মিলার প্রেম হোক বা বিরাট-অনুষ্কার। বর্তমানে আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের তরুণ ব্যাটসম্যান রুতুরাজ গায়কোয়াড়ের নাম জড়িয়েছে মারাঠি সিনেমার অভিনেত্রী সায়লি সঞ্জীবের। এই নিয়ে কম লেখালেখি হয়নি। তবে সম্প্রতি এই সম্পর্ক নিয়ে মুখ খুললেন সায়লি।

মারাঠি অভিনেত্রী জানান, ‘এরকম কিছু নেই। এই ধরনের গুজবের জন্য আমাদের বন্ধুত্ব নষ্ট হচ্ছে। কখনও কিছু ছিল না। আমি জানি না কেন আমাদের দুজনকে জোড়া হল।’

সায়লির সোশ্যাল মিডিয়া পোস্টে রুতুরাজের করা একটি মন্তব্য ঘিরে জল্পনার শুরুয়াত। দুজনে কখনোই এই নিয়ে মুখ খোলেননি। তবে মিডিয়ায় এই নিয়ে খবর চলতে থাকে। সায়লি আরও বলেন, ‘‘এই ধরনের খবর আমাদের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলেছে। যা যারা গসিপ ছড়ায় তারা বুঝবে না। প্রথম প্রথম আমরা দুজনেই এটা এরিয়ে যাচ্ছিলাম। নিজেদের মধ্যে বলতাম, ‘ও ঠিক আছে। আমরা যখন নিজেদের পার্টনারদের বিয়ে করব সবার ভুল ভেঙে যাবে।’ কিন্তু দেড় বছর বাদেও যখন এই নিয়ে খবর চলতে থাকে তখন বিরক্ত তো লাগেই। এখন আমাদেরই মনে হচ্ছে ‘এবার বন্ধ করো ইয়ার’।’’

সায়লি আরও বলেন, ‘এই কারণে কখনও ওর কাজ ভালো লাগলেও শুভেচ্ছা জানাতে পারি না, আবার ও একইরকম ভাবে দ্বিধাবোধ করে।’

মারাঠি টেলি সিরিয়ালের জনপ্রিয় মুখ সায়লি সঞ্জীব। ২০১৬ সালে প্রথমবার পর্দায় দেখা গিয়েছিল তাঁকে ‘কাহে দিয়া পরদেশ’ সিরিয়ালে। একাধিক কাজ করেছেন তিনি। মাসকয়েক আগেই মারাঠি ফিল্মে তাঁর স্নানদৃশ্য আলোড়ন ফেলেছিল সোশ্যাল মিডিয়ায়।

Tag :
About Author Information

Sirajul Islam

রুতুরাজের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন মারাঠি নায়িকা সায়লি

Update Time : 07:01:31 am, Sunday, 4 December 2022