8:59 am, Sunday, 7 December 2025

সুনীল ছেত্রীর হ্যাটট্রিকে পাকিস্তানকে গুঁড়িয়ে দিল ভারত

ডেস্ক রিপোর্ট:ভারত-পাকিস্তান মানেই বাড়তি উত্তেজনা। বিশেষ করে ক্রীড়াঙ্গনে এই দুই দেশের লড়াই সবসময়ই আলাদা গুরুত্ব বহন করে। সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনেই মাঠে নামে এই দুই দল। আর দিনের দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরুর কান্তি রাভা স্টেডিয়ামে সুনীল ছেত্রীর হ্যাটট্রিকে পাকিস্তানকে ৪-০তে হারিয়েছে ভারত।

সুনীল ছেত্রীর জোড়া গোলে প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। ম্যাচের ১০ মিনিটে পাকিস্তান দলের গোলরক্ষকের হাস্যকর ভুলে দলকে ১-০তে এগিয়ে নেন ভারতের অধিনায়ক সুনীল। এরপর ১৬ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন তিনি। প্রথমার্ধে আর কোনো গোল না হলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ভারত।

বিরতির পর ৭৪ মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় ভারত। আর ৮১ মিনিটে উদান্ত সিং গোল করলে পাকিস্তানকে উড়িয়ে চলমান সাফে নিজেদের প্রথম ম্যাচেই বড় জয় তুলে নেয় আয়োজক দেশ ভারত।

এর আগে, ম্যাচের ৪৭ মিনিটে লাল কার্ড দেখেন ভারতের কোচ স্টিমাচ। পাকিস্তানের আব্দুল্লাহ ইকবাল দ্রুত থ্রো নিতে গেলে তাতে বাধা দেন ভারতের কোচ। গুরুত্বপূর্ণ জায়গা এবং সময় হওয়ায় কোচের এই অহেতুক বাধার কারণে রেফারি তাকে লাল কার্ড দেখাতে বাধ্য হন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কৃষক বাঁচলে দেশ বাঁচবে- উদ্যোগতা কুতুব উদ্দিন চৌধুরী কুলাউড়ায় কৃষি মেলায়

সুনীল ছেত্রীর হ্যাটট্রিকে পাকিস্তানকে গুঁড়িয়ে দিল ভারত

Update Time : 06:41:55 am, Thursday, 22 June 2023