4:12 am, Monday, 16 November 2026

৮০ শতাংশ বর্জ্য অপসারণের দাবি ঢাকা উত্তর সিটির

ডেস্ক রিপোর্ট :: ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকা থেকে ৮০ শতাংশ কোরবানি বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়া শতভাগ বর্জ্য অপসারণ হয়েছে ১১টি ওয়ার্ডে।

রোববার (১০ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাক উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোকবুল হোসাইন।

তিনি বলেন, আজ কোরবানি শেষ হওয়ার পর থেকে বিকেলে ৪টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৮০ শতাংশ বর্জ্য ইতোমধ্যে অপসারণ করা হয়েছে। এছাড়া ১১টি ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে। এই ওয়ার্ডগুলো হলো, ৬, ১৩, ১৯, ২৫, ৩১, ৪৪, ৪৫, ৪৬, ৫২, ৫৩ এবং ৫৪।

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১২ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়ে নিয়ন্ত্রণ কক্ষ বা কন্ট্রোল রুম চালু রেখেছে ডিএনসিসি। যে কোনো সমস্যায় কন্ট্রোল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। কন্ট্রোল রুম নম্বর ১৬১০৬, ০৯৬০-২২২২৩৩৩ এবং ০২-৫৫০৫২০৮৪।

কোরবানির বর্জ্য অপসারণ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানিয়েছিলেন, কোরবানির বর্জ্য অপসারণের জন্য ১০ হাজার কর্মী এবং ৬০০ বর্জ্যবাহী গাড়ি মাঠে কাজ করছে। আশা করছি ১২ ঘণ্টার মধ্যে আমরা বর্জ্য অপসারণ করতে পারব।

অন্যদিকে বর্জ্য অপসারণ সম্পর্কিত সর্বশেষ অগ্রগতি বিষয়ে দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, বিকেল ৫টা পর্যন্ত ডিএসসিসির আওতাধীন ১০, ৫৩ ও ৫৭ নম্বর ওয়ার্ড থেকে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। এছাড়াও এ পর্যন্ত সার্বিকভাবে প্রায় ৬০ শতাংশ বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

৮০ শতাংশ বর্জ্য অপসারণের দাবি ঢাকা উত্তর সিটির

Update Time : 11:33:05 am, Sunday, 10 July 2022