1:15 pm, Monday, 1 June 2026

অনাস্থা ভোটে জিতে টিকে রইলেন বরিস জনসন

ডেস্ক রিপোর্ট : ব্রিটেনের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির মধ্যে অনাস্থা ভোটে বিজয়ী হয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। বেশ কয়েকটি কারণে জনসন চাপের মুখে ছিলেন, যার মধ্যে একটি বড় কারণ হচ্ছে কোভিড লকডাউনের সময় ডাউনিং স্ট্রীটে বিধিনিষেধ ভেঙ্গে পার্টি করতে দেওয়া।

ভোটাভুটিতে তার পক্ষে ভোট পড়ে ২১১টি। বিপক্ষে ভোট পড়ে ১৪৮টি। কনজারভেটিভ দলের ভেতরে ১৯২২ কমিটির সভাপতি স্যার গ্রাহাম ব্রেডি এই ভোটের ফলাফল ঘোষণা করেন।

এসময় তিনি বলেন যে, ‘আমি ঘোষণা করছি, প্রধানমন্ত্রীর ওপর আস্থা রয়েছে পার্লামেন্টারি দলের।’

প্রধানমন্ত্রী বরিস জনসন আস্থা ভোটের এ ফলাফলকে ‘নিষ্পত্তিমূলক’ জয় বলে অভিহিত করেছেন। উচ্ছ্বসিত স্বরে তিনি বলেন যে এটি ‘খুব ভাল’ এবং ‘প্রত্যয়ী’ ফলাফল।

আস্থা ভোটের এই ফলাফলে প্রধানমন্ত্রী পদে বহাল তবিয়তে থাকছেন বরিস জনসন। কিন্তু সমালোচকরা বলছেন যে তার বিরুদ্ধে ক্ষোভের মাত্রা দেখা যাচ্ছে, এতে তার কর্তৃত্ব দুর্বল হয়ে পড়ছে। কেউ কেউ তাকে পদত্যাগ করারও আহ্বান জানিয়েছেন।

করোনা মহামারিতে যুক্তরাজ্যে যখন কঠোর বিধিনিষেধ চলে তখন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে মদের পার্টির আয়োজন করে দেশজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন বরিস জনসন। এমনকি তার পদত্যাগের দাবিও জোরালো হয়। ক্ষুব্দ হন নিজ দলের এমপিরা।

শুধু লকডাউনের মধ্যে মদের পার্টির আয়োজনে যোগ দেওয়া নয়, বরিস জনসনের বিরুদ্ধে অভিযোগ উঠে, গত বছরের ১৭ এপ্রিল ফিলিপের শেষকৃত্য সম্পন্ন হওয়ার সময়ও ডাউনিং স্ট্রিটে পার্টির আয়োজন করা হয়। আর সেটি ছিল বরিস জনসনের যোগাযোগবিষয়ক পরিচালক জেমস স্ল্যাকের বিদায় উপলক্ষে। সারাদেশে তখন ফিলিপের মৃত্যুতে জাতীয় শোক চলছিল। তবে এ ঘটনায় রানির কাছে ক্ষমা চেয়েছেন তিনি। দিয়েছেন মোটা অঙ্কের জরিমানাও। পরে নিজ দলের ৫০ এমপি তার বিরুদ্ধে অনাস্থা ভোটের আবেদন করে চিঠি দেন।

এর আগে ২০১৮ সালে তৎতালীন প্রধানমন্ত্রী থেরেসা মে দলের সংসদ সদস্যদের আস্থা ভোটের মুখোমুখি হয়েছিলেন এবং তিনি ৬৩ শতাংশ সমর্থন পেয়ে ভোটে জয়ী হন। কিন্তু ছয় মাসের মধ্যে ব্রেক্সিট ইস্যুতে তাকে বিদায় নিতে হয়েছিল।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে বিএনপি পরিবারের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

অনাস্থা ভোটে জিতে টিকে রইলেন বরিস জনসন

Update Time : 07:30:48 am, Tuesday, 7 June 2022