2:59 pm, Friday, 6 November 2026

অবৈধ স্থাপনা উচ্ছেদে মেয়র আরিফ

ডেস্ক রিপোর্ট :: সিলেট সিসি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সরকারি ভূমিতে যথাযথ কতৃপক্ষের অনুমোদন ছাড়া কোন ধরণে স্থাপনা নির্মাণ সম্পূর্ণ বেআইনি। বিশেষ করে সড়কের পাশের ভূমি দখল করে স্থাপনা নির্মাণ জনচলাচলে বিঘ্ন সৃষ্টি করে। সড়কের দুপাশের সৌন্দয্য নষ্ট করে এমন জবরদখল চলতে দেয়া যায় না। রবিবার (২৫ ডিসেম্বর) সিলেট সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকা ইসলামপুর সিলেট-জাফলং মহাসড়কের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শেশে তিনি এসব কথা বলেন। সিসিক মেয়র বলেন, সিলেটের এই সড়ক ধরে প্রতিদিন অগনিত পর্যটক হযরত শাহপরান (রহঃ) মাজার জিয়ারত, জাফলং সহ প্রাকৃতিক পর্যটন কেন্দ্রসমূহে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে এই সড়কের দুপাশের ভূমিতে অবৈধভাবে নানা ধরণের স্থাপনা নির্মাণকরেছেন দখলদাররা। অপরিকল্পিত এসব স্থাপনা নির্মাণের ফলে সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। এই অভিযান অব্যাহত থাকবে বলে সিসিক মেয়র বলেন, এসব এলাকায় নগর পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে সিসিক। এছাড়া নগরের পরিবেশন রক্ষায় যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার আহবান জানান তিনি।
অভিযানে সিলেট এমসি কলেজ এলাকা থেকে ইসলামপুর বাজার পর্যন্ত সড়কের দুপাশের স্থাপনাসমূহ উচ্ছেদ করা হয়। একই সাথে পরিস্কার পরিচ্চন্নতার কাজ করে সিসিক। অভিযানের সিসিকের বিভিন্ন শাখা-বিভাগের কর্মকর্তা-কর্মচারি এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

অবৈধ স্থাপনা উচ্ছেদে মেয়র আরিফ

Update Time : 01:06:33 pm, Sunday, 25 December 2022