5:54 pm, Thursday, 18 June 2026

অর্ধেক জনবল নিয়ে চলবে সব অধস্তন আদালত

ডেস্ক রিপোর্ট :: দেশে বাড়ছে করোনার সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ থেকে দেশের সব অধস্তন আদালত/ট্রাইব্যুনালে অর্ধেক সংখ্যক সহায়ক কর্মকর্তা/কর্মচারী নিয়ে কার্যক্রম পরিচালিত হবে।

আজ সোমবার প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে মন্ত্রিপরিষদ বিভাগের ২৩ জানুয়ারি বিজ্ঞপ্তি অনুসারে আগামী ২৪ জানুয়ারি থেকে সব সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত/বেসরকারি অফিসগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ করে অর্ধেক সংখ্যক কর্মকর্তা/কর্মচারী নিয়ে পরিচালনা করার বিষয়ে নির্দেশনা জারি হয়েছে।

কোভিড-১৯ সংক্রমণের সার্বিক অবস্থার অবনতি হওয়ায় এবং উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় প্রধান বিচারপতি জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনাক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করেন যে ২৪ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব অধস্তন আদালত/ট্রাইব্যুনালে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অর্ধেক সংখ্যক সহায়ক কর্মকর্তা/কর্মচারী নিয়ে কার্যক্রম পরিচালিত হবে। অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা কর্মস্থলে অবস্থান করবেন।

আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে “মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভ‚মিকা” শীর্ষক কর্মশালা এবং সেবাগ্রহীতাদের অংশগ্রহণে গণশুনানি-২০২৬

অর্ধেক জনবল নিয়ে চলবে সব অধস্তন আদালত

Update Time : 09:02:48 am, Monday, 24 January 2022