স্টাফ রিপোর্টার: পারিবারিক কাজ শেষ করে নিজবাড়ি যাওয়ার পথে গত সাত মে বিকাল পাঁচ ঘটিকার সময় আওয়ামী নেতাকর্মীর হামলার স্বীকার হন বড়লেখা পৌর বিএনপির সাবেক নেতা রায়হান আহমদ (৩৫)। বিভিন্ন সূত্রে জানা যায়, রায়হান আহমদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বড়লেখা পৌরসভার ৬নং ওয়ার্ড শাখার সাধারন সম্পাদক ছিলেন এবং তিনি উক্ত ওয়ার্ডের পানিধার এলাকার স্থানীয় বাসিন্দা এস এন মোঃ আব্দুর রউফ এর ছেলে। তিনি কাতার প্রবাসী, বিগত উনিশ সালের ডিসেম্বর মাসে তিনি দেশে আসিয়া বসবাস করিতেছেন। কাতার যাওয়ার পূর্বে তিনি স্থানীয় এলাকায় বিএনপির রাজনীতির সহিত সক্রিয়ভাবে জড়িত ছিলেন। বিভিন্ন সময়ে স্থানীয় এলাকার বর্তমান ক্ষমতাশীন দল আওয়ামীলীগের নেতাকর্মীদের দ্বারা হামলা মামলা ও নির্যাতনের স্বীকার হয়ে কাতার গিয়েছিলেন। দীর্ঘদিন পর তিনি কাতার থেকে দেশে আসেন। তিনি পারিবারিক কাজ শেষ করে বাড়ি ফেরার পথে রাজনৈতিক পূর্ব বিরোধের জের ধরে বর্তমান ক্ষমতাশীন দল, আওয়ামীলীগের স্থানীয় বড়লেখা এলাকার নেতাকর্মীরা তিনটি মোটর সাইকেল যোগে ঘটনাস্থলে আসিয়া জনাব রায়হান আহমদ এর পথরোধ করে তার উপর অতর্কিত হামলা করে তাকে গুরুতর আহত করে। হামলার এক পর্যায়ে জনাব রায়হান আহমদ গুরুতর আহত হয়ে অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়ে যান, তখন হামলাকারীরা তাকে মৃত ভেবে দ্রæত ঘটনাস্থল থেকে চলে যায়। হামলাকারীরা চলে যাওয়ার পর পথিক লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বড়লেখা চিকিৎসার জন্য নিয়ে যায়। এ সময় রায়হান আহমদ এর অবস্থা আশংকাজনক থাকায় কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মৌলভীবাজার রেফার্ড করেন। জনাব রায়হান আহমদ এর পিতা এস এন মোঃ আব্দুর রউফ জানান তার ছেলে বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মৌলভীবাজার-এ সার্জারি পুরুষ বিভাগে চিকিৎসাধীন রয়েছে। বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় স্থানীয় এলাকার বর্তমান ক্ষমতাশীন দল আওয়ামীলীগের নেতাকর্মীরা প্রতিহিংসা পরায়ন হইয়া তার ছেলে জনাব রায়হান আহমদ কে প্রাণে হত্যা করার জন্য হামলার ঘটনা ঘটাইয়াছে। বর্তমানে তার ছেলে চরম নিরাপত্তাহীনতায় ভোগতেছে।
8:31 am, Saturday, 10 October 2026
News Title :
আওয়ামী নেতাকর্মীদের হামলায় বিএনপি নেতা রায়হান আহত
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:05:03 am, Friday, 7 May 2021
- 486 Time View
Tag :
Popular Post
























