2:07 am, Saturday, 7 November 2026

আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেললাইন উদ্বোধন সেপ্টেম্বরে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই উদ্বোধন হতে যাচ্ছে আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেললাইন প্রকল্প। এরইমধ্যে প্রকল্পের সার্বিক ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর উদ্বোধন করবেন।

শুক্রবার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন, আখাউড়া-আগরতলা রেলপথ এবং আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ রেললাইন প্রকল্পের সর্বশেষ পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর।

সচিব বলেন, এ প্রকল্পটি বাস্তবায়নে মাঝে কিছু সময় বিলম্বিত হলেও এখন খুব দ্রুত কাজ এগিয়ে চলছে। এরইমধ্যে প্রকল্পের সার্বিক ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী এই প্রকল্প উদ্বোধন করবেন। তিনি আরও বলেন, চলতি বছরের জুলাইয়ের প্রথম সপ্তাহে আখাউড়া-লাকসাম ডাবল লাইন প্রকল্পের উদ্বোধন করা হবে। এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর ছাড়াও বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) শহীদুল হক, আখাউড়া-লাকসাম রেলপথ প্রকল্প পরিচালক সুবক্তগীনসহ রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেললাইন উদ্বোধন সেপ্টেম্বরে

Update Time : 01:30:08 pm, Friday, 26 May 2023