ডেস্ক রিপোর্ট : ফিলিস্তিনে চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত কর্মসূচি ‘মার্চ ফর গাজা’র সমাবেশে বক্তব্য রাখছেন বিশিষ্ট ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারী। শনিবার (১২ এপ্রিল) বিকাল পৌনে চারটার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মঞ্চে বক্তৃতা শুরু করেন তিনি। এসময় ফিলিস্তিনে চলমান ইসরায়েলি গণগহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে স্লোগান দেন ড. মিজানুর রহমান আজহারী। তার বক্তৃতায় প্রকম্পিত হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকা। এসময় অপর ইসলামিক বক্তা শায়খ আহমাদুল্লাহও ড. মিজানুর রহমান আজহারীর পাশে একই মঞ্চে উপস্থিত ছিলেন। দল-মত নির্বিশেষে লাখো মুসলিম ওই সমাবেশ অংশগ্রহণ করেন।
এই কর্মসূচির আয়োজন করেছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’। আয়োজকরা জানান, নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে এবং আন্তর্জাতিক অঙ্গনে জনমত গড়ে তুলতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।
5:55 am, Friday, 22 May 2026
News Title :
আজহারীর স্লোগানে কম্পিত সোহরাওয়ার্দী
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 10:20:24 am, Saturday, 12 April 2025
- 203 Time View
Tag :
Popular Post

























