3:41 am, Friday, 16 October 2026

আফগানিস্তানের তালেবান ইস্যুতে মুখ খুললেন কঙ্গনা

বিনোদন ডেস্ক :: বলিউড সংশ্লিষ্ট যেকোনো বিষয়েই সরব কঙ্গনা রানাওয়াত। সোজাসাপ্টা কিংবা লাগামহীন মন্তব্যের জন্য মাঝেমধ্যেই বিতর্কে জড়ান এ অভিনেত্রী। এ কারণে তার টুইটার অ্যাকাউন্ট পর্যন্ত সাসপেন্ড করা হয়।

কিন্তু তাতে কী! কঙ্গনার মুখ তো আর আটকানো সম্ভব নয়। এবার তিনি মুখ খুলেছেন চলমান আফগানিস্তানের তালেবান ইস্যু নিয়ে। তার দাবি, নরেন্দ্র মোদি না থাকলে ভারতের অবস্থাও আফগানিস্তানের মতোই হবে!

ইনস্টাগ্রাম স্টোরিতে আফগানিস্তানের ঘটনা নিয়ে একাধিক পোস্ট করেন কঙ্গনা। প্রাণে বাঁচার জন্য অসংখ্য আফগান বিমানে ওঠার চেষ্টা করছেন। এমন একটি ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, এটা দেখুন আর মনে রাখবেন এই তালেবানদের পুষ্ট করে পাকিস্তান আর আমেরিকা এদের অস্ত্র দেয়। তালেবানরা এখন আপনার অনেক কাছে। এটা দেখুন। আগামীতে মোদি না থাকলে আপনিও এই জায়গায় থাকতে পারেন।

আফগানিস্তানে চলন্ত বিমান থেকে মানুষ পড়ে যাচ্ছেন, সেই ভিডিও শেয়ার করে কঙ্গনা লেখেন, জীবন যখন মৃত্যুর থেকেও খারাপ হয়ে যায়।

তিনি আরো একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে, রাষ্ট্রপতি ভবন দখল করেছে তালেবান। যার ক্যাপশনে কঙ্গনা লেখেন, আফগানিস্তানের এই রাষ্ট্রপতি ভবনের ছবি থেকে আন্দাজ করতে পারি যে ইসলামিক যাযাবররা বহু বছর আগে কী ভাবে সবচেয়ে সমৃদ্ধশালী দেশ ভারত মাতাকে দখল করেছিল।

উল্লেখ্য, তালেবানদের আফগানিস্তান দখল নিয়ে মুখ খুলেছেন রিয়া চক্রবর্তী, আনুশকা শর্মা, টিসকা চোপড়াসহ অনেকে। সূত্র: হিন্দুস্তান টাইমস

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার শিববাড়িতে প্রস্তুত এক হাজার হাতের প্রতিমা: আসবেন লক্ষাধিক দর্শনার্থী

আফগানিস্তানের তালেবান ইস্যুতে মুখ খুললেন কঙ্গনা

Update Time : 06:20:11 am, Wednesday, 18 August 2021