8:24 am, Tuesday, 27 October 2026

আবারও একসঙ্গে পূজা-আদর

ডেস্ক রিপোর্ট:আবারও একসঙ্গে জুটি বাঁধলেন আদর আজাদ ও পূজা চেরি। রোববার রাতে নতুন ছবি ‘দরদিয়া’য় দুজনই চুক্তিবদ্ধ হয়েছেন। এর আগে ‘নাকফুল’ ও ‘লিপস্টিক’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন তারা।

আগামী বছরের জানুয়ারিতে ‘দরদিয়া’ ছবির শুটিং শুরুর কথা রয়েছে।

নব্বইয়ের দশকের রোমান্টিক প্রেমের গল্পের ছবি হবে এটি। থাকবে অ্যাকশনও।

ছবিটি নিয়ে পূজা জানান, প্রায় তিন বছর আগে এই গল্প জেনেছেন তিনি। এ অভিনেত্রী বলেন, ‘অসাধারণ একটি গল্পের ছবি হবে এটি। চুক্তির আগে অন্য কোনো ছবির গল্প শুনতে বসে এতটা মুগ্ধ হইনি আমি। আমি যে চরিত্রটি করব, দারুণ একটি চরিত্র। ঠিকমতো করতে পারলে সুপারহিট হয়ে যেতে পারে ছবিটি। ’

একের পর এক জুটি বেঁধে আদরের বিপরীতে অভিনয় করা প্রসঙ্গে ঢাকাই ছবির এ নায়িকা বলেন, ‘লিপস্টিক’ ছবিতে যে টিমের সঙ্গে কাজ করছি, এটিও সেই একই টিমের কাজ। এ ছবির পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও নায়ক একই। কাজের ব্যাপারে দারুণ আন্তরিকতা আদর ভাইয়ের। ভালো কাজের ব্যাপারে খুব চেষ্টা আছে। তাঁর সঙ্গে এর আগে একটি কাজ শেষ করেছি। আরেকটির শুটিং চলছে। সহশিল্পী হিসেবে আদর ভাইয়ের সঙ্গে কাজ করতে বেশ সহজ লাগে। ‘লিপস্টিক’ ছবির শুটিংয়ে কাজ দেখে প্রযোজক, পরিচালক হয়তো আমাদের জুটি পছন্দ করেছেন। এ কারণেই আমাদের দুজনকে আবারও তাঁদের আরেক ছবিতে নিয়েছেন।

পূজার সঙ্গে জুটি নিয়ে আদর আজাদ বলেন, ‘এটি প্রযোজক ও পরিচালক ভালো বলতে পারবেন। কারণ, তাঁদের পছন্দেই আমাদের দুজনকে পরপর ছবিতে নেওয়া হচ্ছে। ’

Tag :
About Author Information

Sirajul Islam

আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানিতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

আবারও একসঙ্গে পূজা-আদর

Update Time : 06:47:06 am, Wednesday, 25 October 2023