3:39 am, Friday, 6 November 2026

আমরা কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়তে চাই : শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীরা লেখাপড়া শেষ শুধু চাকরি না খুঁজে যেন কর্মসংস্থান তৈরি করতে পারেন। উদ্যোক্তা হতে পারেন। সুনাগরিক হতে পারেন- এমন কর্মোপযোগী শিক্ষাব্যবস্থাই আমরা গড়ে তুলতে চাই। আমরা চাই আমাদের সন্তানরা আমাদের চেয়ে আরও ভালো থাকুক।

আজ মঙ্গলবার (১ মার্চ) সকালে নেত্রকোনার চল্লিশার হেনা ইসলাম ডিগ্রি কলেজের উন্নয়ন কাজে পরিদর্শন শেষে এক আলোচানা সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শেখ হাসিনা যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে সর্বক্ষেত্রে অবিশ্বাস্য রকমের উন্নয়ন করেছেন। আমরা চাই উন্নয়ন। আমাদের যত অর্জন- ভাষার অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়ন সবকিছুই এসেছে আওয়ামী লীগের হাত ধরে। আওয়ামী লীগের হাত ধরেই আমরা স্বপ্নের সোনার বাংলায় পৌঁছে যাব।

কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আতাউর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

আমরা কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়তে চাই : শিক্ষামন্ত্রী

Update Time : 09:53:20 am, Tuesday, 1 March 2022