11:14 pm, Friday, 6 November 2026

আরও ৪ হাসপাতাল বন্ধ করলো স্বাস্থ্য অধিদপ্তর

ডেস্ক রিপোর্ট :: স্বাস্থ্য অধিদপ্তরের চলমান অভিযানে আরও ৪ হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে।

আজ সোমবার (২৯ আগস্ট) ঢাকায় দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অনিবন্ধিত হাসপাতাল, ডায়গনিস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধে ঢাকাসহ সারাদেশে স্বাস্থ্য অধিদপ্তুর এ অভিযান চালায়।

বন্ধ করা হাসপাতালগুলো হলো, খিলগাঁও জেনারেল হাসপাতাল, খিদমাহ লাইফ কেয়ার, সেন্ট্রাল বাসাবো জেনারেল হাসপাতাল, এবং মাতুয়াইলের কনক জেনারেল হাসপাতাল।

দুপুর ১টায় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুর রহমান অভিযান চালিয়ে নিবন্ধন না থাকায় খিলগাঁও রেলগেট এলাকায় খিলগাঁও জেনারেল হাসপাতাল বন্ধ করে দেন। তবে এসময় হাসপাতালটিতে চারজন রোগী ভর্তি থাকায় বন্ধ করার জন্য ২৪ ঘণ্টা সময় দেয় অধিদপ্তর।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

আরও ৪ হাসপাতাল বন্ধ করলো স্বাস্থ্য অধিদপ্তর

Update Time : 10:15:50 am, Monday, 29 August 2022