6:12 am, Tuesday, 7 July 2026

আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’ যে অঞ্চলে আঘাত হানতে পারে

ডেস্ক রিপোর্ট :: ক্রমেই এগিয়ে আসছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বুধবার (২৩ অক্টোবর) ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘ডানা’। তখন বেশ জোরালো ভাবেই স্থলভাগে আঘাত হানার শঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। আঘাত হানতে পারে ২৪ থেকে ২৫ তারিখের মধ্যে।

এ বিষয়ে ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, বর্তমানে উত্তর আন্দামান সাগরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। সেটি ক্রমে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। পশ্চিমবঙ্গ এবং ওডিশা উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি।

ভারতের আবহাওয়া বিভাগের সবশেষ বুলেটিনে জানা গেছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পূর্বমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগরের ওপরে তৈরি হবে নিম্নচাপ। সেই সিস্টেমটি আগামী মঙ্গলবার আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর বুধবার পূর্বমধ্য বঙ্গোপসাগরেই সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ঘূর্ণিঝড়টি এরপর উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে এসে পৌঁছাবে। পরে ২৪ অক্টোবর সকালে ঘূর্ণিঝড় ‘ডানা’ আছড়ে পড়তে পারে ওডিশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে। এর জেরে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগর উত্তাল থাকবে। এই ঘূর্ণিঝড়ের জেরে সাগরে ১১০ থেকে ১২০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝড়ো হাওয়া বইতে পারে।

এদিকে ২৩ থেকে ২৬ অক্টোবর বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে ২৩ অক্টোবর ভারি বৃষ্টির ‘হলুদ সতর্কতা’ জারি করেছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এছাড়াও ২৪ অক্টোবর ল্যান্ডফলের দিন কলকাতাসহ বেশ কিছু জেলায় ভারি বৃষ্টি হতে পারে। কিছু জেলায় অতিভারি বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে প্রাপ্ত পূর্বাভাস অনুসারে, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ২৩ অক্টোবর মধ্য রাতের পর থেকে ২৪ অক্টোবর মধ্য রাতের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা বিভাগের উপকূলে আঘাত করার আশঙ্কা করা যাচ্ছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজার জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন উপপরিচালক পদে পদোন্নতি

আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’ যে অঞ্চলে আঘাত হানতে পারে

Update Time : 08:31:53 am, Monday, 21 October 2024