1:54 am, Tuesday, 27 October 2026

আ.লীগের মনোনয়ন কিনলেন মাহি

ডেস্ক রিপোর্ট::মনোনয়ন ফরম হাতে স্বামী, মা ও বাবার সঙ্গে ছবিটি মাহিয়া মাহি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। গতকাল ১৮ নভেম্বর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে ফরম সংগ্রহ করেন প্রতিনিধি। চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে নির্বাচন করতে চান অভিনেত্রী মাহি।

মাহিয়া মাহি বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ২০ নভেম্বর বিকাল ৩টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিতে যাবো।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। তৃণমূলের মতামত নেওয়া হলে দল আমাকে মনোনয়ন দেবে, ইনশাআল্লাহ। এলাকার সাধারণ মানুষেরা উৎসাহ দিয়েছেন, তারা আমাকে তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চান বলেই আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।’

তবে মনোনয়ন না পেলেও দলের পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষে কাজ করবেন বলে জানিয়েছেন মাহি। তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো নৌকাকে জয়যুক্ত করা। যেই মনোনয়ন পাক, যাকেই মনোনয়ন দেওয়া হোক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরেকবার ক্ষমতায় আনতে নৌকার জন্য সর্বোচ্চ কাজ করবো।’

আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিজেই ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন মাহিয়া মাহি। ফরম হাতে নিয়ে স্বামী রাকিব সরকার, মা দিলারা ইয়াসমীন, বাবা আবু বকর খোকনসহ একটি ছবি ফেসবুকে পোস্ট করেন তিনি।

এর আগে ২০২২ সালে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে মনোনয়ন ফরম কিনেছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি। সংসদ থেকে বিএনপির পদত্যাগের ফলে আসনটি শূন্য হয়। ওই আসনে ১ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানিতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

আ.লীগের মনোনয়ন কিনলেন মাহি

Update Time : 06:49:50 am, Sunday, 19 November 2023