বড়লেখা প্রতিনিধি:: ‘অসহায় ও নির্যাতিত মানুষের কল্যাণে’ এই শ্লোগানকে ধারণ করে ইউরোপীয় ইউনিয়ন জাতীয়তাবাদী ঐক্য পরিষদ বড়লেখার ৫১ সদস্যের কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি পর্তুগাল প্রবাসী সাইফুল আলম রাসেলকে সভাপতি, ফ্রান্স প্রবাসী আবুল কাসেমকে সাধারণ সম্পাদক, ফ্রান্স প্রবাসী আসুক আহমদ খাঁন ও ইতালী প্রবাসী জুবের আহমদ স্বপনকে যুগ্মভাবে সাংগঠনিক সম্পাদক, ডেনমার্ক প্রবাসী আব্দুল্লাহ বিন জাকিকে দপ্তর সম্পাদক, ফ্রান্স প্রবাসী আহমেদ রাসেলকে প্রচার সম্পাদক ও স্পেন প্রবাসী শ্রাবণ আহমদ সানুকে ক্রীড়া সম্পাদক করে তিন বছর মেয়াদী নতুন কার্যকরি কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে ফ্রান্স প্রবাসী আব্দুল কাদিরকে সিনিয়র সহসভাপতি, ফয়েজ আহমদকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আলতাফ হোসেনকে ১ নম্বর সদস্য ও পর্তুগাল প্রবাসী আব্দুল ওয়াহিদ চৌধুরীকে ২ নম্বর সদস্য রাখা হয়েছে। কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে ইউরোপীয় ইউনিয়ন জাতীয়তাবাদী ঐক্য পরিষদ বড়লেখার সভাপতি সাইফুল আলম রাসেল জানান, ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশে বসবাসরত বড়লেখার জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের মূল উদ্দেশ্য অসহায় ও নির্যাতিত মানুষের কল্যাণে কাজ করা।
7:48 am, Wednesday, 22 April 2026
News Title :
ইউরোপীয় ইউনিয়ন জাতীয়তাবাদী ঐক্য পরিষদ বড়লেখার কমিটি গঠন
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:12:21 pm, Monday, 2 January 2023
- 438 Time View
Tag :
Popular Post
























