3:49 pm, Friday, 22 May 2026

ইতালিতে ক্যাবল কার দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির উত্তরাঞ্চলে ক্যাবল কার দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জন প্রাণ হারালেন। গতকাল রোববার (২৩ মে) কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের তালিকায় রয়েছে ৫ ইসরায়েলি নাগরিক।

দুর্ঘটনাস্থল থেকে বিমানের মাধ্যমে গুরুতর আহত দুই শিশুকে তুরিনের হাসপাতালে নেয়া হয়। কিন্তু, চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করে ৯ বছরের একটি শিশু। চিকিৎসকরা অন্য শিশুটিকে বাঁচাতে অস্ত্রপচার করছেন। তারা দুজনই ইসরায়েলি নাগরিক। রিসোর্ট শহর স্ট্রেসায় হয় এ দুর্ঘটনা। ক্যাবল কারটি ম্যাগিওর হ্রদ থেকে আল্পস পবর্তমালায় ঘুরাতো পর্যটকদের।

ধারণা করা হচ্ছে, বেলা সাড়ে ১২টা নাগাদ হয় দুর্ঘটনাটি। তার ছিঁড়ে ৯৮৪ ফুট উঁচু থেকে ক্যাবল কারটি আছড়ে পড়ে। সম্প্রতি লকডাউন প্রত্যাহার এবং করোনা বিধিমালা শিথিল করা পুনরায় চালু হয়েছে পর্যটন কেন্দ্রগুলো।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

ইতালিতে ক্যাবল কার দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত

Update Time : 08:18:30 am, Monday, 24 May 2021