8:12 am, Sunday, 19 April 2026

ইন্দোনেশিয়ায় গির্জায় বোমা হামলা : আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক :: ইন্দোনেশিয়ার মাকাসার শহরে একটি ক্যাথলিক গির্জার বাইরে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় হামলাকারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর।

রবিবার ইস্টার সপ্তাহের প্রথম দিনে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গির্জার ভেতরে সাপ্তাহিক সমবেত প্রার্থনা চলার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দক্ষিণ সুলাবেসি পুলিশের মুখপাত্র জানান, বিস্ফোরণের পর পরই পুলিশ গির্জার চারপাশ ঘিরে রাখে।

এদিকে বিস্ফোরণের পর ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মানুষের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ শুধু হামলাকারীর কিনা তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে হামলার দয়িত্ব এখনো কেউ স্বীকার করেনি।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার হাওরে বোরো ধান কাটার মহোৎসব

ইন্দোনেশিয়ায় গির্জায় বোমা হামলা : আহত ১০

Update Time : 07:02:25 am, Sunday, 28 March 2021