2:05 am, Saturday, 7 November 2026

ইভিএমে ভোট দিতে গিয়ে বিপাকে জাপার মোস্তফা

ডেস্ক রিপোর্ট:: রংপুর সিটি করপোরেশন নির্বাচনে নিজ কেন্দ্রে ইভিএম বিকল হওয়ায় প্রথমে ভোট দিতে গিয়ে বিপাকে পড়েন সদ্য সাবেক মেয়র ও জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। তবে দ্বিতীয়বার তিনি ভোট দিতে সক্ষম হন। সোমবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরুর পরপর নগরীর আলমনগর কলেজ রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে যান মোস্তফা। প্রথমে প্রায় ১০ মিনিট চেষ্টা করেও তিনি ভোট দিতে পারেননি। পরে অবশ্য দ্বিতীয় দফার চেষ্টায় তিনি সফল হন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রংপুরের আলমনগর কলেজ রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট দিতে এসে মোস্তফা বলেন, ‘ইভিএমের ত্রুটির কারণে প্রথম দফায় ভোট দিতে পারিনি। দ্বিতীয়বারের চেষ্টায় ভোট দিয়েছি। যারা ইভিএমে ভোট দেয়নি প্রত্যন্ত এলাকায় তাদের কী হবে? এ ক্ষেত্রে ভোট কাস্টিং কম হবে।’ মেয়র পদপ্রার্থী আরও বলেন, ‘ভোট কাস্ট কম হলে আমার জন্যই ক্ষতি।’ এ সময় প্রতিটি কেন্দ্রে একজন করে বিশেষজ্ঞ থাকা উচিত বলে উল্লেখ করেন সদ্য সাবেক এই মেয়র। নির্বাচনী পরিবেশ বেশ সুন্দর রয়েছে উল্লেখ করে মোস্তফা বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিকভাবে তাঁদের দায়িত্ব পালন করছে।’ এর আগে সকাল ৯টায় আলমনগর কলেজ রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোট দিতে আসেন মোস্তাফিজার রহমান। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় মহানগর এলাকায় মোট ২২৯টি ভোটকেন্দ্রে একযোগে ভোট শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলবে। সবগুলো কেন্দ্রেই ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে।সকালে ভোট শুরু সময় ভোটারদের কেন্দ্রে লাইন ধরে দাঁড়িয়ে ভোটের জন্য অপেক্ষা করতে দেখা যায়। পাশাপাশি প্রার্থীদের সমর্থকদের ব্যাজ পরা লোকদের কেন্দ্রের বাইরে জড়ো হতে দেখা গেছে। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো উপস্থিতি দেখা গেছে। এবার রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার চার লাখ ২৬ হাজার ৪৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ১২ হাজার ৩০২ এবং নারী ভোটার দুই লাখ ১৪ হাজার ১৬৭ জন এবং হিজড়া ভোটার একজন। ২২৯টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে মেয়র পদে নয়জন এবং ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৮৩ জন ও ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

ইভিএমে ভোট দিতে গিয়ে বিপাকে জাপার মোস্তফা

Update Time : 09:39:56 am, Tuesday, 27 December 2022