4:44 am, Sunday, 7 June 2026

ইমপ্যাক্ট বদলি হিসেবে মাঠে নামবেন গেইল?

ডেস্ক রিপোর্ট : টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা খ্যাত ক্রিস গেইলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাপকভাবে জনপ্রিয়। টুর্নামেন্টটির তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি। তবে গেইলের সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্পর্কটা বেশি গাঢ়। বেঙ্গালুরু সতীর্থদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন গেইল।

শনিবার (১৮ মে) রাতে লিগ পর্বে দলটির শেষ ম্যাচ তো মাঠে বসেই দেখেছেন। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সেই ম্যাচটি ২৭ রানে জিতে আইপিএলের প্লে-অফ পর্বে উঠেছে বেঙ্গালুরু।

হাইভোল্টেজ ম্যাচটি শেষে কোহলি-ডু প্লেসি-কার্তিকদের অভিনন্দন জানাতে বেঙ্গালুরুর ড্রেসিংরুমে গিয়েছিলেন গেইল। পরে একটি সাক্ষাৎকারও দিয়েছেন। সাক্ষাৎকারের ভিডিওটি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে পোস্ট করেছে বেঙ্গালুরু। আমুদে জীবনযাপনে অভ্যস্ত গেইল সাক্ষাৎকার দিতে গিয়েও বেশ রসিকতা করেছেন। বলেছেন, বেঙ্গালুরুর প্রয়োজনে খেলতে নেমে যেতে পারেন।

Universe Boss Chris Gayle was in the house last night, ready to step in as Impact Sub! ????

‘RCB Forever’ – he says reminiscing his playing days and supporting the Men In Red Blue and Gold! ????#PlayBold #RCB #ChrisGayle #RCBvCSK pic.twitter.com/RougFPSZEx
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 19, 2024

গেইল আইপিএলে সবশেষ খেলেছিলেন ২০২১ সালে। টুর্নামেন্টটিতে ইমপ্যাক্ট-সাবের আবির্ভাব হয়েছে ২০২৩ সালে। দলগুলো চাইলে ম্যাচের ভেতরে একজন খেলোয়াড় বদলি করতে পারে। বেশির ভাগ ক্ষেত্রে ফিল্ডিংয়ের পর ব্যাটিংয়ের সময় একজন ব্যাটসম্যানকে ইমপ্যাক্ট-সাব করতে দেখা যায়।

গেইল ইমপ্যাক্ট প্লেয়ারের সুবিদা নিয়ে ব্যাটিংয়ে তার উপযোগিতা বোঝাতে চেয়েছেন মজায় মজায়, ‘আপনারা দেখতেই পাচ্ছেন, (বেঙ্গালুরুর) জার্সিটা এখনো গায়ে ফিট হয়। যদি তাদের অতিরিক্ত খেলোয়াড় দরকার পড়ে, তাহলে আমি ইমপ্যাক্ট বদলি হিসেবে মাঠে নেমে যেতে পারি। এত সমর্থক দেখে দারুণ লাগল। আমি চিরকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ভক্ত হয়ে থাকব।’

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাহারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

ইমপ্যাক্ট বদলি হিসেবে মাঠে নামবেন গেইল?

Update Time : 09:59:55 am, Monday, 20 May 2024