10:15 pm, Thursday, 17 September 2026

ইশানের ‘রহস্যময়ী প্রেমিকার’ ব্যাপারে যা জানা যাচ্ছে

ডেস্ক রিপোর্ট : মোটরসাইকেল ড্রাইভ করছেন বলিউড অভিনেতা ইশান কাট্টার। তার পরনে জিন্স প্যান্ট ও টি-শার্ট, মাথায় হেলমেট। ইশানের পেছনে বসে তাকে জড়িয়ে ধরে বসে আছেন এক নারী। তার মাথায়ও হেলমেট। পেছনে থাকায় তার মুখটি দেখা যায় না। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি স্থিরচিত্রে এমন দৃশ্য দেখা যায়।

স্থিরচিত্রটি ছড়িয়ে পড়ার পর গুঞ্জন চাউর হয়, নতুন করে সম্পর্কে জড়িয়েছেন ইশান। কিন্তু রহস্যময়ী এই নারী কে তা ছিল অজানা। অবশেষে জানা গেলো, এই বিদেশিনীর সঙ্গে প্রেম করছেন ইশান।

বম্বে টাইমস জানিয়েছে, ইশানের বাইকের পেছনে বসে থাকা সেই রহস্যময়ী নারীর নাম চাঁদনী বাইনাজ। মালয়েশিয়ান এই মডেল-অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ইশান। চলতি বছরের শুরুতে সম্পর্কে জড়ানা এই যুগল।

বিশ্বস্ত একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন— ‘তারা পরস্পরের প্রতি খুবই সিরিয়াস। ইশান তার ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের সঙ্গে চাঁদনীকে পরিচয় করিয়ে দিয়েছেন।’

মালয়েশিয়ার কুয়ালালামপুরে জন্মগ্রহণ করেন চাঁদনী। মালয়েশিয়ান টিভি সিরিয়াল ‘গাইব’-এ অভিনয় করেছেন তিনি। পরে সিঙ্গাপুরের টিভি সিরিজ ‘মাই মাদার’স স্টোরি’-তে অভিনয় করেন চাঁদনী।

করোনা সংকটের পর ভারতে আসেন ২১ বছর বয়সী চাঁদনী। বর্তমানে ভারতে মডেল হিসেবে কাজ করছেন, একটি এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধও হয়েছেন। মূলত, হিন্দি সিনেমায় অভিনয় করতে চান তিনি।

শহিদ কাপুরের ভাই ইশান কাট্টারের সঙ্গে বেশ কয়েকজন অভিনেত্রীর নাম জড়িয়েছে। সর্বশেষ অনন্যা পাণ্ডের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। কিন্তু হঠাৎ ভেঙে যায় তাদের প্রেম।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর

ইশানের ‘রহস্যময়ী প্রেমিকার’ ব্যাপারে যা জানা যাচ্ছে

Update Time : 09:08:03 am, Monday, 4 September 2023