8:31 am, Thursday, 6 August 2026

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ও নিখোঁজ ২৯ হাজার

ডেস্ক রিপোর্ট : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় নিহত ও নিখোঁজের সংখ্যা ২৯ হাজার ছাড়িয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিসের পরিচালক ইসমাইল আল-থাওয়াবতেহ এমন তথ্য জানিয়েছেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, অন্তত ৭ হাজার ফিলিস্তিনি এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন। আর গাজার অন্তত ৮০ হাজার মানুষ হাসপাতালের সেবা নিতে পারছেন না।

গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৫৬ হাজার ১৬৫ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন সাত হাজার। নিখোঁজরা সবাই মারা গেছেন এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে মনে করা হচ্ছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি সেনারা গত ২৪ ঘন্টায় ১৪টি গণহত্যা চালিয়েছে। তাদের হামলায় ১৬৫ ফিলিস্তিনি নিহত এবং ২৫০ জন আহত হয়েছেন। ইসরায়েলি হামলায় হতাহত ফিলিস্তিনিদের মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু।

তিন মাসেরও কম সময়ের মধ্যে ইসরায়েলি বোমা হামলায় সামগ্রিকভাবে গাজার জনসংখ্যার প্রায় চার শতাংশ নিহত, আহত বা নিখোঁজ হয়েছেন। এ ভয়াবহ হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ ফিলিস্তিনি ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। সেখানে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। গাজার প্রায় ২০ লাখ মানুষ এখন বাস্তুচ্যুত অবস্থায় আছে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস ইসরায়েলের অভ্যন্তরে অনুপ্রবেশ করে নজিরবিহীন সামরিক অভিযান চালায়। ওই অভিযানে ১,২০০ ইসরায়েলি নিহত হয়। ফিলিস্তিনি যোদ্ধারা দুই শতাধিক ইসরায়েলিকে বন্দী করে নিয়ে গাজা উপত্যকায় ফিরে যায়। সেদিন থেকেই ইসরায়েলের সেনাবাহিনী গাজায় ভয়াবহ রক্তাক্ত অভিযান শুরু করে যা এখন পর্যন্ত বিরতিহীনভাবে চলছে।

Tag :
About Author Information

Sirajul Islam

ভারত সরকারের বৃত্তিতে উচ্চশিক্ষা অর্জনে যাচ্ছেন ৫৪১ বাংলাদেশি

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ও নিখোঁজ ২৯ হাজার

Update Time : 08:00:51 am, Sunday, 31 December 2023