5:20 am, Sunday, 2 August 2026

ইসির সংলাপে অংশ নেয়নি পাঁচ রাজনৈতিক দল

ডেস্ক রিপোর্ট :: নির্বাচন কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপে বিএনপিসহ পাঁচটি রাজনৈতিক দল অংশ নেয়নি। মঙ্গলবার (২১ জুন) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ইসির সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।

সংলাপে অংশ না নেওয়া অন্য দলগুলো হলো- জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল।

এদিকে, বিএনপিসহ পাঁচটি দল না আসায় দ্বিতীয় ধাপে আট রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন।

জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণের বিষয়ে মতামত নিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবারের সংলাপে অংশ নেওয়া আট দল হলো- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

দেশে নিবন্ধিত রাজনৈতিক ৩৯টি দলকে ইভিএমের বিষয়ে মতামত নিতে তাদের তিন ধাপে আমন্ত্রণ জানাচ্ছে ইসি। সংলাপে দলগুলো চার সদস্যের কারিগরি টিম বা প্রতিনিধি পাঠাতে পারবে।

ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান বলেন, দ্বিতীয় ধাপে ১৩টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ সংলাপের জন্য কমিশন নিবন্ধিত দলগুলোর সাধারণ সম্পাদককে চিঠি দেওয়া হয়। এরআগে প্রথম ধাপে গত ১৯ জুন ১৩ রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী ২৮ জুন তৃতীয় ধাপে ১৩ নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে।

নির্বাচন কমিশনের কাছে বর্তমানে এক লাখ ৫৪ হাজার ইভিএম রয়েছে, যা দিয়ে সর্বোচ্চ ১০০ আসনে ভোট করা যাবে। সংসদীয় ৩০০ আসনে ইভিএমে ভোট করতে হলে আরও প্রায় তিন লাখ ইভিএম লাগবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, বালু ও সরঞ্জাম জব্দ

ইসির সংলাপে অংশ নেয়নি পাঁচ রাজনৈতিক দল

Update Time : 01:33:53 pm, Tuesday, 21 June 2022