ডেস্ক রিপোর্ট ::ঈদুল ফিতরে দৌলতদিয়া-পটুরিয়া নৌরুটে ১৫টি ফেরি ও ২০ লঞ্চ চলাচল করবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদুল ফিতর উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি ও লঞ্চ চলাচলসহ ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াতের লক্ষ্যে আয়োজিত সভায় এ তথ্য জানানো হয়েছে। জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে আয়োজিত সভায় বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানান, আসন্ন ঈদে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে ২টি ফেরি বাড়িয়ে ১৫টি এবং ৩টি লঞ্চ বাড়িয়ে ২০টি করা হয়েছে। যার প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। দৌলতদিয়া প্রান্তের ঘাট সচল থাকবে ৩টি। অন্যদিকে দৌলতদিয়া ঘাট এলাকা যানজটমুক্ত রাখতে ঘাট দিয়ে ঈদের আগের ৩ দিন ও ঈদের পরে ৩ দিনসহ মোট ৭ দিন বন্ধ থাকবে পচনশীল ও জরুরি পণ্যবাহী ট্রাক ছাড়া সকল পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকবে।
12:22 am, Friday, 22 May 2026
News Title :
ঈদে দৌলতদিয়া-পটুরিয়ায় চলবে ২০ লঞ্চ ও ১৫ ফেরি
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 09:18:42 am, Thursday, 28 March 2024
- 243 Time View
Tag :
Popular Post

























