1:18 am, Tuesday, 9 June 2026

উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়া স্বাভাবিক : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যে কোনো দেশে যখন উপনির্বাচন হয়, তখন ভোটার টার্নআউট (উপস্থিতি) কম হয়। এটা আমাদের দেশেও সব সময় হয়ে আসছে। নির্বাচনের মাত্র পাঁচ মাস আগে উপনির্বাচন হলে ভোটার টার্নআউট খুবই কম হওয়াটাই স্বাভাবিক।
আজ সোমবার (১৭ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঢাকা-১৭ আসনে ভোটার উপস্থিতি কম থাকার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। নিজের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন একতারা প্রতীকের প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তার এ অভিযোগ প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, কোনো একজন প্রার্থী যদি বলে বসে যে আমার এজেন্ট বের করে দেওয়া হয়েছে, সেটা আসলে সত্য কি না, যাচাই করতে হবে। বললেই তো সেটা সত্য নয়। কিছু কিছু প্রার্থী দাঁড়ায় এগুলো বলা এবং প্রচার পাওয়ার জন্য। এগুলো বললে একটু প্রচার হয়। 

ড. হাছান মাহমুদ বলেন, যে সব প্রার্থী বিভিন্ন জায়গায় ঘুওে ঘুরে প্রার্থী হয় তাদের উদ্দেশ্য কী নির্বাচিত হওয়া নাকি প্রচার পাওয়া সেটি একটি প্রশ্ন।সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক সিটি করপোরেশন নির্বাচনগুলো খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে। বিএনপি মানুষকে আহ্বান জানিয়েছিল ভোট না দিতে, এরপরেও কোনো কোনো জায়গায় ৫০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। সুতরাং বিএনপি না এলেই যে জনগণ অংশগ্রহণ করবে না, সেটি যে সঠিক নয় তা প্রমাণ হয়েছে। অবশ্যই বিএনপিসহ সব রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে নির্বাচন বা গণতন্ত্র অনেক শক্তিশালী হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ার রবিরবাজার স্বাস্থ্যকেন্দ্রের পাশে ময়লার ভাগাড়- বাড়ছে স্বাস্থ্যেরঝুঁকি

উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়া স্বাভাবিক : তথ্যমন্ত্রী

Update Time : 01:00:15 pm, Monday, 17 July 2023