5:31 am, Wednesday, 23 September 2026

এবার রামচরণের সঙ্গে ছবি করছেন জাহ্নবী কাপুর

ডেস্ক রিপোর্ট : বলিউডের উঠতি নায়িকাদের একজন জাহ্নবী কাপুর। প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের কন্যা জাহ্নবী। বলিউডে বেশ কয়েকটি ছবি করে নিজের জায়গা পোক্ত করে নিয়েছেন নায়িকা। পা বাড়িয়েছেন দক্ষীণি সিনেমায়ও।

জাহ্নবী কাপুর এবার দ্বিতীয় তেলুগু প্রোজেক্টের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। অভিনেতা রামচরণের সঙ্গে অভিনয় করতে চলেছেন তিনি। মেয়েকে নিয়ে সুখবরটি বনি কাপুর জানিয়েছেন।

‘উপপেনা’ খ্যাত পরিচালক বুচি বাবু সানার সঙ্গে আসন্ন প্রজেক্টের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জাহ্নবী। বনি কাপুর এক সাক্ষাৎকারে মেয়ে জাহ্নবীকে নিয়ে এমনটাই জানিয়েছেন।

‘দেবারা’ ছবি দিয়ে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন জাহ্নবী। ছবিটি মুক্তি পাবে প্যান ইন্ডিয়াজুড়ে। এই ছবির জন্য ভাষা প্রশিক্ষণ নিয়েছেন অভিনেত্রী। বর্তমানে জাহ্নবী কোরাতলা শিবা পরিচালিত জুনিয়র এনটিআর-এর সঙ্গে দেবারার শ্যুটিংয়ে ব্যস্ত।

মেয়ের আসন্ন দ্বিতীয় তেলুগু প্রোজেক্ট সম্পর্কে বনি কাপুর বলেছেন, ‘আমার মেয়ে ইতিমধ্যেই জুনিয়র এনটিআর-এর সঙ্গে একটি ছবির শ্যুটিং শেষ করেছে। সেটে কাটানো প্রতিটা মুহূর্ত ওর কাছে পছন্দের। শীঘ্রই ও রামচরণের সঙ্গেও একটি ছবি শুরু করবে। দু’জন ছেলেই খুব ভালো কাজ করছে’।

বনি কাপুর আরও বলেছেন, ‘জাহ্নবী প্রচুর তেলুগু ফিল্ম দেখছে, এবং তাঁদের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছে। আশা করি, ছবিগুলি ভালো চলবে এবং ও আরও কাজ পাবে। ও শীঘ্রই সুরিয়ার সঙ্গেও অভিনয় করবে। আমার স্ত্রী (শ্রীদেবী) একাধিক ভাষায় অভিনয় করেছেন। আমি আশা করি আমার মেয়েও একই কাজ করবে’।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

জাতিসংঘে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি:

এবার রামচরণের সঙ্গে ছবি করছেন জাহ্নবী কাপুর

Update Time : 07:00:35 am, Tuesday, 20 February 2024