11:28 am, Friday, 22 May 2026

কক্সবাজারে ৫ ভাইয়ের মৃত্যুর ঘটনায় ঘাতক চালক আটক

ডেস্ক রিপোর্ট : কক্সবাজারের চকরিয়ায় পিকআপ চাপায় ৫ ভাই নিহত হওয়ার ঘটনায় চালককে আটক করেছে র‌্যাব।

শুক্রবার মধ্যরাতে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয়েছে পিকআপ চালককে। তার নাম সাহিদুল ইসলাম ওরফে সাইফুল।

এ বিষয়ে বিস্তারিত জানাতে শনিবার দুপুর ১২টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আসছে র‌্যাব।

গত ৮ ফেব্রুয়ারি সকালে চকরিয়ার মালুমঘাটের ফকিরশাহ এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় পিকআপ ভ্যানের চাপায় ৫ ভাই নিহত হন। এ ঘটনায় ওইদিন বিকেলে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল সড়ক থেকে পিকআপটি জব্দ করা হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

কক্সবাজারে ৫ ভাইয়ের মৃত্যুর ঘটনায় ঘাতক চালক আটক

Update Time : 04:35:03 am, Saturday, 12 February 2022