সাদিকুর রহমান সামু :: “পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন, প্রাণিসম্পদের প্রদর্শনীর আয়োজন” এই শ্লোগনকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে দিনব্যাপী প্রাণিসস্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুন) কমলগঞ্জ উপজেরা পরিষদ চত্বরে টেলিকনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন মৌলভীবাজার -৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধক্ষ ড.মো আব্দুস শহীদ এমপি। উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের আয়োজন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান। স্কাউট সম্পাদক মোসাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসলম ইকবাল মিলন,উপজেরা দুর্নীতি দমন কমিশনের সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল,মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.হেদায়াত উল্ল্যাহ। প্রদর্শনীতে ৩০টি স্টল অংশগ্রহন করেছে।
6:38 am, Wednesday, 24 June 2026
News Title :
কমলগঞ্জে প্রাণিসস্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:29:28 pm, Saturday, 5 June 2021
- 469 Time View
Tag :
Popular Post




























