আন্তর্জাতিক ডেস্ক :: বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যু আবারও কিছুটা বেড়েছে। গত একদিনে ভাইরাসটিতে নতুন করে ১ হাজার ৬২৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে ৫ লাখ ৬ হাজার ৪৯৯ জন।
করোনার শুরু থেকে বিশ্বে এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৬১ কোটি ৬০ লাখ ৩ হাজার ৭৩৪ জন। আর মৃত্যু হয়েছে ৬৫ লাখ ২৭ হাজার ৬৮ জনের।
গত একদিনে বিশ্বে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এরপরই আছে জাপান, স্পেন, জার্মানি ও রাশিয়া। অন্যদিকে শনাক্তে এগিয়ে জাপান, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও তাইওয়ান।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে শনিবার (১৭ সেপ্টেম্বর) এ তথ্য জানা গেছে।
এদিকে মৃত্যুতে প্রথম থাকা যুক্তরাষ্ট্রে গত একদিনে শনাক্ত হয়েছে ৫০ হাজার ১২ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৩০৩ জনের। ফ্রান্সে ৩৩ হাজার ২৬৩ জন শনাক্তের পাশাপাশি মৃত্যু হয়েছে ৩৩ জনের।
জার্মানিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১৭ জনের, এ সময়ে আক্রান্ত হয়েছে ৩৮ হাজার ৭৪৯ জন। দক্ষিণ কোরিয়াতে মৃত্যু হয়েছে ৭২ জনের, এ সময়ে দেশটিতে শনাক্তের সংখ্যা ৭১ হাজার ৪৩২ জন।
জাপানে এ সময়ে ১৯২ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ৯৯ হাজার ৫৪৬ জন। অন্যদিকে রাশিয়াতে ৯৯ জনের মৃত্যুর পাশাপাশি শনাক্ত হয়েছে ৫৬ হাজার ১২৬ জন।
এছাড়া তাইওয়ানে গত একদিনে নতুন করে ৪৫ হাজার ৪০৭ জন শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৫৭ জনের।

নিজস্ব প্রতিবেদক 



























